এআই সফটওয়্যার ‘লামা ৪’ – এর দুটি নতুন মডেল উন্মোচন করল মেটা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৫
     ৫:০৯ পূর্বাহ্ণ

এআই সফটওয়্যার ‘লামা ৪’ – এর দুটি নতুন মডেল উন্মোচন করল মেটা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৫ | ৫:০৯ 180 ভিউ
ফেইসবুকের মূল কোম্পানি মেটা, জেনারেটিভ এআইতে নেতৃত্ব দেয়ার উদ্দেশ্যে তাদের সর্বশেষ ওপেনসোর্স কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সফটওয়্যার লামা ৪-এর প্রথম দুটি মডেল উন্মোচন করেছে। তবে মেটা শনিবার জানিয়েছে, তারা এখনও লামা ৪-এর সবচেয়ে বড় এবং শক্তিশালী এআই মডেলটি উন্মোচন করেনি, যা অন্যান্য এআই মডেলকেও ছাড়িয়ে যেতে সক্ষম হবে। মেটা দাবি করেছে, এই মডেলটি তাদের “নতুন এআই মডেলগুলোর জন্য শিক্ষক” হিসেবে কাজ করবে। ব্লগ পোস্টে বলা হয়েছে, 'লামা ৪ বেহিমথ' মডেলটি বর্তমানে প্রশিক্ষণের পর্যায়ে রয়েছে। মার্চে মেটার প্রধান পণ্য কর্মকর্তা ক্রিস কক্স বলেছিলেন, লামা ৪ এআই এজেন্টগুলোর সক্ষমতা বৃদ্ধি করবে, যা নতুন মাত্রার যুক্তি এবং পদক্ষেপ নিতে সক্ষম হবে। এসব এআই এজেন্ট ওয়েব ব্রাউজ

করতে এবং ভোক্তা ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় সহায়তা করতে পারবে। ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ডাইরেক্ট বা মেটা এআই ওয়েবসাইটে গিয়ে সদ্য প্রকাশিত দুটি লামা ৪ মডেল—‘লামা ৪ স্কাউট’ এবং ‘লামা ৪ ম্যাভেরিক’ ব্যবহার করে দেখতে পারেন। মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছেন, "আমাদের লক্ষ্য বিশ্বের শীর্ষস্থানীয় এআই তৈরি করা, ওপেন সোর্স করা এবং এটি সর্বজনীনভাবে ব্যবহারের সুযোগ করে দেওয়া, যাতে সবাই এটি ব্যবহার করে উপকার পেতে পারে।" তিনি আরও বলেন, "আমি অনেকদিন ধরেই বলছি, ওপেন সোর্স এআই নেতৃস্থানীয় মডেল হতে যাচ্ছে, এবং লামা ৪ এর মাধ্যমে তা ঘটতে শুরু করেছে। এর মাধ্যমে মেটা এআই আজ একটি বড় আপগ্রেড পেল।" আগামী ২৯ এপ্রিল মেটা তাদের

প্রথম ‘লামাকন এআই’ সম্মেলন আয়োজন করবে। এ বছরের ফেব্রুয়ারিতে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি রিপোর্ট করেছিল, মেটা দ্বিতীয় প্রান্তিকে তাদের এআই চ্যাটবটের জন্য একটি স্বতন্ত্র অ্যাপ ঘোষণা করতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নাটকীয়তার পর শপথ, মন্ত্রিসভা ছিল ৬০ সদস্যের গণভোটের নামে প্রহসন? ফলাফলে ভয়ংকর গড়মিল! কেন্দ্র দখল আর জাল ভোটের মহোৎসবে ভোটারবিহীন নির্বাচনই কিনা অবাধ-সুষ্ঠুতার প্রতীক! আওয়ামী লীগবিহীন নির্বাচন ‘অন্তর্ভুক্তিমূলক হল কি না’ এ নিয়ে আরো প্রশ্ন উঠবে: টিআইবি ভোটার নয়, নির্বাচন পরিচালনাকারী দায়িত্বরত কর্মকর্তাদের জাল ভোটেই সম্পন্ন ইউনূসের অধীনে প্রহসনের নির্বাচন! Irregularities on Election Day মহান মুক্তিযুদ্ধের বীর সেনাপতি মুহাম্মদ আতাউল গনি ওসমানী-এর মৃত্যু বার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও বিনম্র শোক। আজ প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া-এর জন্মবার্ষিকী জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি ২৬ লাখ ভারতীয়’ বহাল রেখেই কি বিদায় নিচ্ছেন আসিফ নজরুল? ত্রয়োদশ সংসদ নির্বাচন: ২১.৪ শতাংশ আসনে জাল ভোটের তথ্য পেয়েছে টিআইবি রিকশাচালকের শেষ সম্বল ১০০ টাকায় আ’লীগ অফিসে পতাকা উত্তোলন ‘এত নির্লজ্জ মিথ্যাচার কীভাবে করেন’—উপদেষ্টা রিজওয়ানাকে নাজনীন মুন্নী ৫৫০ কোটি টাকার অভিযোগ: ফয়েজ তৈয়্যব বিদেশে, গন্তব্য নেদারল্যান্ডস আজ থেকে ধানমন্ডি ৩২ ও জেলা-উপজেলা কার্যালয়ে যাওয়ার নির্দেশ শেখ হাসিনার ৫ আগস্টের পর আমাদের অবস্থা খারাপ ছিল, কিন্তু এখন আওয়ামী লীগের জনসমর্থন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। “আওয়ামী লীগকে নিয়ে সবাই ভীতসন্ত্রস্ত বলেই ৬২ ভাগ মানুষের দল আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে।” — জাহাঙ্গীর কবির নানক খুলনা বিভাগে বিএনপির বিপর্যয়ের নেপথ্যে চাঁদাবাজি-গ্রুপিং আর সাবেক মুসলিম লীগের ভোট দাঁড়িপাল্লায় ফয়েজ আহমেদ তৈয়বের সবার আগে দেশত্যাগ ও আইসিটি খাতে বিশাল দুর্নীতির অভিযোগ আওয়ামী লীগ-বিএনপি বিরোধ বাড়লে ‘নারীবিরোধী’ জামায়াত বড় সাফল্য পেতো: ব্রিটিশ এমপি রুপা হক