মাল্টিপ্লেক্সে ‘বরবাদ’র সর্বোচ্চ সংখ্যক প্রদর্শনী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৫

মাল্টিপ্লেক্সে ‘বরবাদ’র সর্বোচ্চ সংখ্যক প্রদর্শনী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৫ |
ঈদ এলেই জমে ওঠে সিনেমাপাড়া। ঈদের আনন্দকে আরও খানিকটা বাড়িয়ে দিতে প্রেক্ষাগৃহে মুক্তি পায় নতুন সব সিনেমা। আর সিনেমা হলে ভিড় জমে দর্শকের। এবারের ঈদুল ফিতরে দেড় শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৬টি নতুন সিনেমা। সিনেমাগুলো নিয়ে আলোচনা হলেও দর্শকের বেশি আগ্রহ দেখা গেছে মাত্র দুই/তিনটিতে। হাউসফুল, অগ্রিম টিকেট বুকিং, চাহিদার কারণে প্রদর্শনী বাড়ানোর মতো সুখবর রয়েছে এবারের ঈদের সিনেমাতে। এই আলোচনায় এবারের ঈদের সর্বাধিক প্রত্যাশিত সিনেমা ‘বরবাদ’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ও শাকিব খান অভিনীত সিনেমাটি ১২০টি হলে আলো ছড়িয়েছে। মুক্তির প্রথম দিন থেকেই মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে আশানুরূপ সাড়া জাগিয়েছে ‘বরবাদ’। বাংলা মুভি রিভিউ অনুযায়ী, ঈদের প্রথম দিনে

‘বরবাদ’ আয় করেছে ২৮ লাখ টাকা। পরের দুদিনের তথ্য পাওয়া না গেলেও, ব্যাপক হারে দর্শক আগ্রহের কারণে প্রদর্শনী সংখ্যা বাড়িয়েছে ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাস কর্তৃপক্ষ। যা নির্দিস্ট কোনো সিনেমার জন্য কোনো মাল্টিপ্লেক্সের সর্বোচ্চ সংখ্যক প্রদর্শনী। বৃহস্পতিবার সরেজমিনে যমুনার ব্লকবাস্টার সিনেমাসে গিয়ে দেখা যায় শাকিব খানের বরবাদ সিনেমা দেখতে দর্শকের উপচে পড়া ভিড়। দীর্ঘ লাইন ধরে সবাইকে টিকিট নিতে দেখা যায় সবাইকে। ব্লকবাস্টারের প্রদর্শনী তালিকায় দেখা যায়, বেলা ১১টা ৪০ থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত মোট ৬টা শো-এর শিডিউল রেখেছে কর্তৃপক্ষ। অন্যদিকে রয়েল ক্লাবে শাকিব খানের বরবাদ সিনেমা দেখা যাবে ৪টি শোতে। যেখানে প্রথম শো শুরু বেলা ১২টায় এবং শেষ শো

দেখা যাবে রাত ৮টা ৪৫ মিনিটে। এদিকে ব্যাপক চাহিদা থাকায় গাইবান্ধার রোমা প্রেক্ষাগৃহে মধ্যরাতেও প্রদর্শনী হয়েছে সিনেমাটির। রোমান্টিক-অ্যাকশন ঘরানার ‘বরবাদ’ সিনেমায় শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। আরও রয়েছেন যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ও ফজলুর রহমান বাবু। একটি আইটেম গানে দেখা দিয়েছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?