মাদক ও অস্ত্রসহ স্বেচ্ছাসেবকলীগ নেতা আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ April, ২০২৫

মাদক ও অস্ত্রসহ স্বেচ্ছাসেবকলীগ নেতা আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ April, ২০২৫ |
বগুড়ায় মাদক ও অস্ত্রসহ রিপন মিয়া নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। মঙ্গলবার (১ এপ্রিল) বগুড়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের হটিলাপুর পানাতাপাড়া এলাকায় মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা তাকে আটক করে। পরে স্থানীয়রা পুলিশকে জানালে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। গ্রেপ্তার রিপন বগুড়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের হটিলাপুর পানাতাপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত মফসের প্রামাণিকের ছেলে এবং ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক। এসময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা, একটি ২২ ইঞ্চি ছোরা এবং এক বোতল যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করা হয়। মাদক ও অস্ত্রসহ স্বেচ্ছাসেবকলীগ নেতা আটক এ বিষয়ে ফুলবাড়ি ফাঁড়ির এসআই আব্দুর রহমান জানান, রিপন

মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছে পাওয়া মাদক ও অস্ত্রের জব্দ তালিকা করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান