ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আবার বাড়ল স্বর্ণের দাম, আজ থেকেই কার্যকর
লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায়
শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা
সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ
লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর
গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন
গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে
ঈদের আগে সোনার দামে নতুন রেকর্ড
দেশে পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র দুই বা তিন দিন বাকি। তার আগে দেশের বাজারে সোনার দামে নতুন রেকর্ড হয়েছে।ভরিপ্রতি সোনার দাম আবারো বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
সবচেয়ে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) এক হাজার ৭৭৩ টাকা বাড়ানো হয়েছে।এতে এই মানের সোনার দাম পড়বে ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা। দেশের বাজারে সোনার এত দাম আগে আর কখনো হয়নি।
শুক্রবার (২৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে বাজুস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। আগামীকাল (২৯ মার্চ) থেকে নতুন দাম কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, শনিবার থেকে
দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে দাম পড়বে ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম পড়বে ১ লাখ ৫০ হাজার ৬৯৯ টাকা। ১৮ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৯ হাজার ১৬৭ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৬ হাজার ৫৩৯ টাকা।