হোয়াটসঅ্যাপে ছবি শেয়ার করা যাবে আরও সহজে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৫

হোয়াটসঅ্যাপে ছবি শেয়ার করা যাবে আরও সহজে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৫ |
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নিরাপত্তায় নানান ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি। জনপ্রিয় মেসেজিং অ্যাপে যোগ হতে চলেছে মোশন ফটো ফিচার। অ্যান্ড্রয়েড ফোনে এই ফিচার আগেই ছিল, এবার হোয়াটসঅ্যাপেও এই ফিচার ব্যবহার করা যাবে। ইউজাররা আরও মজার ও আকর্ষণীয় উপায়ে তাদের মুহূর্তগুলো শেয়ার করতে পারবেন। মোশন ফটো এক ধরনের স্মার্ট ফিচার, যা ছবিকে জীবন্ত করে তুলতে পারে। এই ফিচার অন করে ছবি তুললে সেটা স্বয়ংক্রিয়ভাবে ছোট মুভিং ক্লিপে পরিণত হয়। এটা এমন এক প্রযুক্তি যা স্টিল ফটোকে কয়েক সেকেন্ডের জন্য এনিমেটেড ভিডিওর মতো করে তোলে। একনজরে চমকে উঠতে হয়। দেখতেও সুন্দর লাগে। অ্যাপলের ডিভাইসে এই ফিচার ‘লাইভ ফটো’ নামে পরিচিত। তবে হোয়াটসঅ্যাপ আপাতত শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনে

এই ফিচার পরীক্ষা করছে। আইফোনে এই ফিচার চালু হবে কি না, তা জানা যায়নি। মোশন ফটোফিচার এখন বেশ জনপ্রিয়। ইউজাররা ব্যবহারও করছেন চুটিয়ে। হোয়াটসঅ্যাপ-ই বা পিছিয়ে থাকবে কেন। তারাও মেসেজিং অ্যাপে এই ফিচার আনতে চাইছে। একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড বিটা 2.25.8.12 ভার্সনে এই ফিচার পরীক্ষা করছে। যারা এই বিটা ভার্সন ব্যবহার করেন, তারা হোয়াটসঅ্যাপে এই মোশন ফটোফিচার দেখতে পাবেন। এই ফিচার চালু হলে, মোশন ফটো অটোমেটিক গ্যালারিতে সেভ হবে। ইউজার সহজেই বন্ধু বা পরিবারের সঙ্গে শেয়ারও করতে পারবেন। বর্তমানে হোয়াটসঅ্যাপের মিডিয়া শেয়ারিং অপশনে শুধু জেপিজি এবং পিএনজি ফাইল দেখা যায়, তবে নতুন আপডেট আসলে মোশন ফটোও সেখানে যুক্ত হবে।

কবে এই ফিচার চালু হয়, এখন সেটাই দেখার। এদিকে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার নিয়ে বিতর্কও চলছে। টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভ সরাসরি কটাক্ষ করেছেন হোয়াটসঅ্যাপকে। তার মতে, হোয়াটসঅ্যাপ আসলে টেলিগ্রামের নকল সংস্করণ! তার অভিযোগ, হোয়াটসঅ্যাপ দীর্ঘদিন ধরেই টেলিগ্রামের ফিচারগুলো কপি করে চলেছে। এর মধ্যে নতুনত্ব কিছু নেই। দুরভের মতে, হোয়াটসঅ্যাপ যে সব নতুন ফিচার আনছে তার বেশিরভাগই টেলিগ্রাম থেকে অনুপ্রাণিত। যদিও হোয়াটসঅ্যাপ এই অভিযোগ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি, তবে নতুন নতুন আপডেটের মাধ্যমে প্রতিযোগিতায় টিকে থাকার চেষ্টা যে তারা চালিয়ে যাচ্ছে, তা স্পষ্ট। হোয়াটসঅ্যাপের এই নতুন মোশন ফটো ফিচার কবে সাধারণ ইউজারদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে তা এখনো জানা যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়