ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আরেকটি জুলাই প্রতারণার স্বরূপ উন্মোচিত: শরীরে ৯ গুলির দাবি করে শেখ হাসিনার নামে মামলা, তদন্তে জানা গেল ‘ঘটনাই ঘটেনি’
হাতিয়ায় পুলিশকে ঘিরে হত্যা মামলার আসামির পলায়ন
হাতিয়ায় পুলিশকে ঘিরে হত্যা মামলার আসামির পলায়ন
সুনামগঞ্জে যুদ্ধাপরাধের মামলার সাক্ষীর বাড়িঘর ভাঙচুর-লুটপাট, নারীদের শ্লীলতাহানী-তাণ্ডব চালাল রাজাকারের দোসররা
জুয়ার টাকা জোগাড়ে মসজিদে ইমামতি: ১৫ লাখ টাকা লোপাটের পর গ্রেপ্তার মুফতি মিজান
কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা
সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার
গজারিয়ায় সাতশ গাছ পুড়িয়ে দিল দুর্বৃত্তরা
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বৈদ্যেরগাঁও এলাকায় আগুন দিয়ে একটি বাগানের সাতশ গাছ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে এ ঘটনায় প্রায় তিনশ আমগাছ, দুইশ লেবু গাছ ও শতাধিক বনজ গাছ পুড়ে যায়।
এক চাষি জানান, কেউ শত্রুতা করে বাগানে আগুন ধরিয়ে দিয়েছে। প্রথমে আগুন দেওয়ায় বিষয়টি বুঝতে পারিনি। পরের দিন সকালে বাগান দেখতে গিয়ে জানতে পারি। দুর্বৃত্তরা গাছের গোড়ায় পেট্রল বা কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে ধারণা করছেন স্থানীয়রা। বাগানে সাতশ গাছের মধ্যে আগুনে প্রায় তিনশ আমগাছ ও দুইশ লেবুগাছ ও শতাধিক বনজ গাছ পুড়ে গেছে।
কেয়ারটেকার আ. সাত্তার বলেন, ফজর নামাজের পর আমাকে পাশের বাড়ির এক মেয়ে ফোন দিয়ে বলেন-
কাকা আমাগো কি আগুন দিয়ে পুইরা লাইবেন। আমি বললাম কেন, কী হইছে মা। পরে জানতে পারি, বাগানে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমি দেখে প্রায় অজ্ঞান হয়ে যাই। আগুন দিয়ে বাগানটি পোড়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ বলেন, আমি কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।