ঈদে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর আসছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫

ঈদে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর আসছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫ |
আসন্ন ঈদুল ফিতরের পাঁচ দিনের ছুটির সঙ্গে ৩ এপ্রিলও (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আগামীকাল (বৃহস্পতিবার) প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে। বুধবার (১৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। ৩ এপ্রিল ছুটি ঘোষণা করা হলে সপ্তাহিক ছুটি মিলে ২৮ মার্চ (শুক্রবার) থেকে ৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত টানা ৯ দিন ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা। এ ছাড়া ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের সরকারি ছুটি রয়েছে। ২৭ মার্চ (বৃহস্পতিবার) কর্মদিবসে ঐচ্ছিক ছুটি নিলে ২৬ মার্চ থেকে ১১ দিনের টানা ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা। ছুটির বিধিমালা অনুযায়ী, দুই ছুটির মাঝে নৈমিত্তিক

ছুটি নেওয়ার নিয়ম নেই। দুই দিন নিলে তা টানা ছুটি হয়ে যাবে। অবশ্য দুই ছুটির মাঝখানে ঐচ্ছিক ছুটি নিলে শুধু ওই দিনই ছুটি হিসেবে গণ্য হয়। এ ধরনের ছুটি সাধারণত একজন চাকরিজীবী এক বছরে সর্বোচ্চ তিন দিন নিতে পারেন। ২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত এই ১১ দিনের মধ্যে কর্মদিবস মাত্র ২ দিন (২৭ মার্চ ও ৩ এপ্রিল)। এর মধ্যে ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হলে ২৭ মার্চ একদিন ঐচ্ছিক ছুটি নিলেই ঈদুল ফিতরে টানা ১১ দিনের ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বেড়িবাঁধ কাটা নিয়ে দুই গ্রামের সংঘর্ষে আহত ৩০ ফুটবল জ্বরে বিশ্ব, রাত জাগলেও চাই শরীরের যত্ন ব্রাজিলভক্ত পড়শীর ফেসবুক পোস্ট, নেটিজেনদের প্রতিক্রিয়া যেভাবে দুবাই থেকে ঢাকায় ফিরিয়ে আনা হবে বেনজীর আহমেদকে জয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের লেবাননে ইসরাইলের রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহারের অভিযোগ দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক প্রেমের বিয়ের জেরে থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করলেন বাবা-মা সড়কে আগুন জ্বালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, গ্রেফতার ৩ কাপড় বদলানোর সময় শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বিনামূল্যের প্রাথমিক শিক্ষায় যুক্ত হলো পরীক্ষা ফি — গরিব শিক্ষার্থীদের ঝরে পড়ার আশঙ্কা সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার ধীপ্রার মৃত্যুর জন্য দায়ী ও হত্যা ধামাচাপা দেওয়া কুশীলবদের দেশ ছাড়ার চেষ্টা শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার খুলনায় মসজিদে ঢুকে অস্ত্রধারীদের গুলি: আইএসআই-এর ফর্মুলায় পাকিস্তানের পথে হাঁটছে বাংলাদেশ? কাজ না করেই ১২ কোটি টাকা তুলে নিল ঠিকাদার, জড়িত এলজিইডির দুই প্রকৌশলী আজ আন্তর্জাতিক গোসল দিবস তুরস্কের সোনালী প্রজন্মকে স্তব্ধ করে জিতল অস্ট্রেলিয়া ‘মনোবল হারালে চলবে না’, মরক্কোর সঙ্গে ড্রয়ের পর ব্রাজিল কোচ