রাজধানীতে বৃষ্টিতে স্বস্তি, বৃহস্পতিবার থেকে ফের তাপপ্রবাহ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৫

রাজধানীতে বৃষ্টিতে স্বস্তি, বৃহস্পতিবার থেকে ফের তাপপ্রবাহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৫ |
চৈত্রের শুরুতে গরম বেড়েছে রাজধানীসহ সারাদেশে। রোববার থেকে দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে চলছে মৃদু তাপপ্রবাহ। এতে কষ্ট বেড়েছে রোজাদারের। আজ সোমবার ঢাকায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশিমক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। মৃদু তাপপ্রবাহের অস্বস্তির পর স্বস্তির বৃষ্টির দেখা পায় রাজধানী ঢাকা। আজ বিকেল ৩টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে কিছুটা হলেও গরমের আধিক্য কমেছে। সামান্য ভোগান্তি হলেও তাপমাত্রা কমে যাওয়ায় স্বস্তি অনুভব করেন রাজধানীবাসী। আগামী বৃহস্পতিবার থেকে আবারও দেশের কিছু এলাকায় শুরু হতে পারে তাপপ্রবাহ। আজ দুপুরের পর থেকে আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করে। কিছু সময়ের মধ্যে গুমোট পরিবেশ ও বাতাস শুরু হয়। পরে নামে বৃষ্টি। হালকা বৃষ্টি

হলেও কিছু সময়ের মধ্যে বিভিন্ন সড়ক ভিজে যায় এবং ঠান্ডা আবহ তৈরি হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত রোববার দেশে এ বছরের প্রথম তাপপ্রবাহ শুরু হয়। রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, সিরাজগঞ্জ ও রাঙামাটির ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যায়। ওই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে কুষ্টিয়ায়। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, কয়েক দিন হালকা বৃষ্টি হবে। এতে তাপমাত্রা স্বাভাবিক হয়ে আসবে। এর পর ২০ মার্চ মৃদু থেকে মাঝারি মানের তাপপ্রবাহ শুরু হতে পারে। গত বছরের তুলনায় এবার এ সময় তাপমাত্রা কম। সচরাচর এপ্রিলেই সর্বাধিক তাপমাত্রা থাকে। গত বছরের এপ্রিলের তুলনায় এ বছরের এপ্রিলে তাপমাত্রা কম থাকবে

বলে আশা করা যাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র বিশ্বকাপে রোনালদোর ১১ গোলের ৪টিই পেনাল্টি থেকে মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনিয়ার ঘানার অদম্য লড়াই, কলম্বিয়ার স্বপ্ন খামেনির ‘রক্তের বদলা’ নেওয়ার শপথ ইরানের হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচা ডিম শনাক্ত নিউইয়র্কে ১০২ তলা ভবনের চূড়ায় উঠে রুশ যুগলের কাণ্ড ভারতের আদালতে ১৬টি নথি জমা দিয়েও নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ মুসলিম ব্যক্তি নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা গভীর রাতে নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল সভাপতিকে উত্তম-মধ্যম, দল থেকেও বহিষ্কার মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন জুনে সারাদেশে ৩৩৩ নারী-কন্যাশিশু নির্যাতিত: শীর্ষে ধর্ষণ ও ধর্ষণ-সংশ্লিষ্ট সহিংসতা সম্পত্তির বিরোধ থেকে ব্যক্তিগত দ্বন্দ্ব, উচিৎ শিক্ষা দিতে সবার নামে জুলাই মামলা: আছেন ভূমিমন্ত্রী জাবেদসহ আওয়ামী নেতারাও বিধবা নারীর টাকা নিয়ে উধাও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী সমন্বয়ক বাঁধন “আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা আমি সমর্থন করি না”, সাক্ষাৎকারে এম সাখাওয়াত হোসেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির হজম করা কঠিন হবে, অকল্পনীয় অনেক ব্যাপার ঘটতে পারে: সাবির মুস্তাফা দরিদ্র ছাত্রের বরাদ্দ সাইকেল নাতনিকে, ধরা পড়ে ফেরত জামায়াত নেতার: ছাগল-ফুটবল-সেলাই মেশিনও লোপাট মবসন্ত্রাস ও চাঁদাবাজিতে হাসনাতই সেরা: অনুসন্ধানে উঠে এলো মুখোশের আড়ালের চিত্র