অতিরিক্ত খেলাপি ঋণে বিপর্যস্ত ৫ ব্যাংক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৫

অতিরিক্ত খেলাপি ঋণে বিপর্যস্ত ৫ ব্যাংক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৫ |
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে লুটপাটের কারণে সৃষ্ট খেলাপি ঋণের আগ্রাসী থাবায় ৫টি বড় ব্যাংক বিপর্যস্ত হয়ে পড়েছে। মোট খেলাপি ঋণের অর্ধেকেরও বেশি আটকে রয়েছে ওই ৫ ব্যাংকের কাছে। এতে ওইসব ব্যাংকের মূলধন ও আয় কমে গেছে। প্রভিশন ঘাটতি ও খারাপ সম্পদের পরিমাণ বেড়েছে। এতে ব্যাংকগুলোতে সংকট আরও বাড়বে। রোববার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। গত সেপ্টেম্বর পর্যন্ত তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক এ প্রতিবেদনটি প্রকাশ করেছে। প্রতি তিন মাস পর পর এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়। সেপ্টেম্বরের তুলনায় ডিসেম্বরে খেলাপি ঋণ আরও বেড়েছে। ফলে ব্যাংকগুলোর সার্বিক অবস্থার আরও অবনতি ঘটেছে। তবে ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকনীতি সহায়তা বাড়িয়ে

আর্থিক দুর্বলতা কাটাতে সহায়তা করছে। ইতোমধ্যে কয়েকটি ব্যাংক ঘুরে দাঁড়াতে শুরু করেছে। প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায়, গত সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক খাতে মোট খেলাপি ঋণ ছিল ২ লাখ ৮৫ হাজার কোটি টাকা। যা মোট ঋণের ১৭ শতাংশ। এর মধ্যে খেলাপি ঋণে শীর্ষ ৫ ব্যাংকের কাছে রয়েছে ১ লাখ ৪৫ হাজার ২৭৫ কোটি টাকা। যা মোট খেলাপি ঋণের অর্ধেকের বেশি বা প্রায় ৫১ শতাংশ। দেশের মোট ৬১টি ব্যাংকের মধ্যে বাকি ৫৬টি ব্যাংকে খেলাপি ঋণ রয়েছে ১ লাখ ৩৯ হাজার ৭১০ কোটি টাকা। যা মোট খেলাপি ঋণের অর্ধেকের কম বা ৪৯ দশমিক ২ শতাংশ। এদিকে খেলাপি ঋণের শীর্ষে ১০ ব্যাংকে রয়েছে ২ লাখ

২ হাজার কোটি টাকা। যা মোট খেলাপির ৭১ শতাংশ। বাকি ৫১টি ব্যাংকে খেলাপি ঋণ রয়েছে ৮৩ হাজার ৮৭ কোটি টাকা। যা মোট খেলাপির ২৯ দশমিক ১৬ শতাংশ। প্রতিবেদন থেকে দেখা যায়, ব্যাংক খাতে খেলাপি ঋণের মাত্রা বেড়ে যাওয়ায় খেলাপি ঋণে শীর্ষ ব্যাংকগুলোতেও এর পরিমাণ মাত্রাতিরিক্ত বেড়ে গেছে। আগে শীর্ষ ৫ ব্যাংকে মোট খেলাপির ৩৫ শতাংশ ছিল। এখন তা ক্রমেই বাড়ছে। এর মধ্যে চারটি রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও একটি বেসরকারি খাতের ব্যাংক। গত ডিসেম্বরে খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়ে সাড়ে ৩ লাখ টাকায় দাঁড়িয়েছে। ফলে শীর্ষ ৫ ব্যাংকে খেলাপির পরিমাণ আরও বেড়েছে। সাধারণত ৫ শতাংশের বেশি খেলাপি ঋণ থাকলে ওই ব্যাংককে ঝুঁকিপূর্ণ ধরা হয়।

বর্তমানে শীর্ষ ৫ ব্যাংকের প্রতিটিতে খেলাপি ঋণ রয়েছে ৪০ শতাংশের বেশি। ২০ শতাংশের বেশি খেলাপি ঋণ রয়েছে ১৪টি ব্যাংকে। মোট খেলাপি ঋণের মধ্যে ৮২ শতাংশই আদায় অযোগ্য কুঋণে পরিণত হয়েছে। ফলে এসব ঋণ আদায়ের সম্ভাবনাও কম। সংশ্লিষ্টরা জানান, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক দখল করে ব্যাপক লুটপাটের কারণে ওইসব ঋণ এখন খেলাপি হচ্ছে। যে কারণে লুটপাটের শিকার ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে যাচ্ছে বেপরোয়া গতিতে। এর প্রভাবে ব্যাংক খাতে সম্পদের গুণগত মান ও আয় কমে যাচ্ছে। বেড়ে যাচ্ছে মূলধন ও প্রভিশন ঘাটতি। যা সার্বিকভাবে ব্যাংকগুলোর আর্থিক ভিত্তিকে দুর্বল করে দিচ্ছে। আগে আর্থিক খাতের খেলাপি ঋণ ও দুর্বলতাগুলোকে আড়াল করে রাখা হতো।

যে কারণে বাস্তব চিত্র প্রকাশিত হয়নি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তা প্রকাশ পেতে শুরু করে। যে কারণে এখন প্রতি প্রান্তিকেই খেলাপি ঋণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ব্যাংকগুলোর বড় গ্রাহকরা খেলাপি হয়ে পড়ায় ও লুটপাটের ঋণ সরাসরি খেলাপি হিসাবে চিহ্নিত করায় এর পরিমাণ বেশি মাত্রায় বাড়ছে। গত সেপ্টেম্বরের তুলনায় ডিসেম্বরে খেলাপি ঋণ বেড়েছে ৬৫ হাজার কোটি টাকা। খেলাপি ঋণ বেশি বাড়লে আন্তর্জাতিক অঙ্গনে বৈদেশিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে। এ কারণে খেলাপি ঋণ যথাসম্ভব কম দেখানো হচ্ছে। এ ছাড়া কিছু খেলাপি ঋণ নবায়ন করতে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। যাতে খেলাপির হার কমে। প্রতিবেদনে বলা হয়, কোনো কারণে ব্যাংকের বড় গ্রাহকরা খেলাপি

হলে এর পরিমাণ আরও বেড়ে যাবে। তখন মূলধন ঘাটতিও বেড়ে ব্যাংকগুলোতে বিনিয়োগযোগ্য তহবিলের সংকট আরও বেড়ে যাবে। এদিকে সম্পদের গুণগত মান কমার কারণে ব্যাংকগুলোর ঝুঁকিপূর্ণ সম্পদ বেড়ে গেছে। মাত্রাতিরিক্ত হারে এ সম্পদ বাড়ায় এর বিপরীতে নির্ধারিত হারে প্রভিশন রাখা সম্ভব হচ্ছে না। ফলে ডিসেম্বর শেষে ব্যাংকগুলোর বিভিন্ন খাতে ঘাটতি আরও বেড়ে যাচ্ছে। মোট সম্পদের ৩১ শতাংশ শীর্ষ ৫ ব্যাংকের হাতে রয়েছে। শীর্ষ ১০ ব্যাংকের হাতে রয়েছে ৪৬ শতাংশ সম্পদ। অর্থাৎ শীর্ষ ৫ ও ১০ ব্যাংকের খেলাপি ঋণ মাত্রাতিরিক্ত বাড়লেও তাদের সম্পদ বাড়েনি। বরং খেলাপি ঋণ বাড়ার কারণে ঝুঁকিপূর্ণ সম্পদ বেড়ে গেছে। যে কারণে ব্যাংকগুলোর সংকট আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এত টাকা দিয়ে কী করবেন, মাস্ক-জাকারবার্গকে বিলি আইলিশের প্রশ্ন পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইরানের জাতীয় সম্পদ: মোজতবা খামেনি হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ দেখিয়ে ট্রাম্পের মানচিত্র শেয়ার অবৈধ কর্মীদের দেশে ফেরার সময় বাড়াল মালয়েশিয়া বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণ-রুপার দাম ৬ রোগ নিয়ে হজে না যাওয়ার নির্দেশনা সৌদির সিঙ্গাপুরে বিদেশি কর্মী নিয়োগে আমূল পরিবর্তন যুক্তরাষ্ট্রে ভিসা পেতে নতুন শর্ত, দুই প্রশ্নে ‘হ্যাঁ’ বললেই বিপদ ইরানের জন্য ছয়টি স্থলপথ খুলল পাকিস্তান ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু কামরুল ইসলামের ‘সিঙ্গাপুরে চিকিৎসা’ নিয়ে ট্রাইব্যুনালের প্রশ্ন তেলের দাম ১৪০ ডলার ছুঁতে পারে মরুর বুকে বিন সালমানের উচ্চাভিলাষী মহাপরিকল্পনা কি ভেস্তে যেতে বসেছে? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুর্নীতি কতো, আর ঋণ পরিশোধের দায়ভার কার? ইউনূসের ‘মার্কিন চুক্তি’ বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুতের ভবিষ্যতের পথে আবারও বাড়ল ভোজ্যতেলের দাম জঙ্গিবাদ ইস্যুতে বিএনপি সরকারের ভেতরেই ভিন্ন সুর! গুলিতে নিহত টিটন ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী, সাজা মাফ করে মুক্তি দেন আসিফ নজরুল ‘ভুয়া বিল দেখিয়ে ৬৪ লাখ টাকা নিয়েছেন উপদেষ্টা ফারুকী’ বিএনপি সরকারের দুই মেয়াদে করা একমাত্র বিদ্যুৎকেন্দ্র থেকে কালেভদ্রে বিদ্যুৎ পাওয়া যায়