ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সাধারণ পাসপোর্ট বহন করে, ডিপ্লোমেটিক প্রটোকলের আবদার প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ এর
১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, বিআরটিএ’র নির্দেশ
হলরুম ভাড়া নিয়ে ব্যক্তিগত আয়োজনকে ‘অক্সফোর্ডের আমন্ত্রণ’ দাবিতে শিবির-এনসিপির মিথ্যাচার
মহাখালী থেকে বাস ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
তিন মামলায় জামিন পেলেন মমতাজ
ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন
খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ
নাসার নজরুলের বাড়ি-প্লট জব্দ, ৫৫ কোম্পানির শেয়ার অবরুদ্ধ
নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারের ৬টি বাড়ি ও পূর্বাচলের ৮টি প্লট জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ৫৫ কোম্পানির শেয়ার অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
জব্দ হওয়া স্থাবর সম্পদের মধ্যে রয়েছে- গুলশান মডেল টাউন আবাসিক এলাকার গুলশান দক্ষিণ বাণিজ্যিক ৪৭নং প্লট ও প্লটস্থিত ১৪তলা বিল্ডিং, যার বাজার মূল্য ৫০ কোটি টাকা। গুলশান মডেল টাউন আবাসিক এলাকার এসই (ডি) ব্লকের ৩নং প্লট ও প্লটস্থিত ১৪তলা বিল্ডিং, যার বাজার মূল্য ৭০ কোটি টাকা। মহাখালীতে চার কোটি মূল্যের
দুইতলা বাড়ি, একই এলাকায় ছয় কোটি টাকা মূল্যের চারতলা বাড়ি, মহাখালীতে আরেকটি চার কোটি টাকা মূল্যের বাড়ি, তেজগাঁও শিল্প এলাকায় ৫০ কোটি টাকা মূল্যের তিনতলা ভবন রয়েছে। এর আগে গত ১৬ ফেব্রুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত ৭৮১ কোটি ৩১ লাখ ২২ হাজার ৪৫৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে নজরুলের বিরুদ্ধে মামলা করেন।