ঈদ ঘিরে চাঙ্গা ইসলামপুর ক্রেতার ভিড় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মার্চ, ২০২৫

ঈদ ঘিরে চাঙ্গা ইসলামপুর ক্রেতার ভিড়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মার্চ, ২০২৫ |
পবিত্র রমজান শুরু হতেই দেশের সর্বত্র বইতে শুরু করেছে ঈদের আমেজ। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে ঘিরে পুরান ঢাকার ঐতিহ্যবাহী পাইকারি কাপড়ের বাজার ইসলামপুরে এখন ব্যস্ততার শেষ নেই। নতুন পোশাকের প্রস্তুতি নিতে ব্যস্ত ব্যবসায়ীরা, ক্রেতাদের আনাগোনায় জমে উঠেছে বাজার। দোকানগুলোতে সারি সারি সাজানো রঙিন কাপড়, নতুন নতুন ডিজাইনের পোশাক আর পাইকারি ক্রেতার ভিড়ে মুখর পুরো এলাকা। ইসলামপুর দেশের বৃহত্তম পাইকারি কাপড়ের বাজার হিসেবে পরিচিত। এখানকার ব্যবসায়ীরা মূলত সালোয়ার-কামিজ, থ্রি-পিস, পাঞ্জাবি, শাড়ি, লুঙ্গি ও বোরকার কেনাবেচা করেন। তবে দেশি-বিদেশি নামিদামি ব্র্যান্ডের থান কাপড়, গজ কাপড়, শার্ট-প্যান্টের কাপড়সহ বিভিন্ন ধরনের পোশাক সামগ্রীও পাওয়া যায় এখানে। মোগল আমলে বাংলার সুবাদার ইসলাম খাঁ চিশতির নামানুসারে ইসলামপুরের

নামকরণ হয়। তবে এখানে পাইকারি কাপড়ের ব্যবসা শুরু হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়, ১৭৭৩ সালে। তার আগে এই এলাকা ফলের জন্য বিখ্যাত ছিল, বিশেষ করে আমের জন্য। যার কারণে এক সময় এলাকাটির নাম ছিল ‘আমপট্টি’। সে আমপট্টিই পরবর্তী সময়ে রূপ নেয় বাংলাদেশের অন্যতম প্রধান বস্ত্র ব্যবসায়িক কেন্দ্রে। ইসলামপুরের কাপড়ের ব্যবসা একসময় সদরঘাটসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। বর্তমানে বিক্রমপুর গার্ডেন সিটি, গুলশান আরা সিটি, সাউথ প্লাজা, জাহাঙ্গীর টাওয়ার, চায়না মার্কেটসহ দেড় শতাধিক মার্কেটে পোশাক ও কাপড় বেচাকেনা হয়। এসব মার্কেটে ১০ হাজারের বেশি দোকান রয়েছে। এখানে দেশি-বিদেশি থান কাপড় থেকে শুরু করে শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস, বাচ্চাদের পোশাক, বিছানার চাদর, পর্দার কাপড় ইত্যাদির

বিশাল সংগ্রহ রয়েছে। এ ছাড়া বোতাম, জিপার, ইলাস্টিকসহ পোশাক তৈরির প্রয়োজনীয় সব উপকরণও পাওয়া যায়। ইসলামপুরের ব্যবসায়ীরা দেশের বিভিন্ন বস্ত্রকল থেকে কাপড় তৈরি করে আনেন। এখানকার অনেক ক্ষুদ্র ও মাঝারি বস্ত্রকল মালিকদের নিজস্ব দোকানও রয়েছে। পাশাপাশি ভারত ও পাকিস্তান থেকে কাপড় আমদানি করেন অনেক আমদানিকারক। এ ছাড়া রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানার পোশাকও ইসলামপুরে বিক্রি হয়। এখানকার ব্যবসায়ীরা শাড়ি, লুঙ্গি, থ্রি-পিসসহ বিভিন্ন পোশাক দেশীয় বস্ত্রকল থেকে তৈরি করিয়ে আনেন। ঈদ সামনে রেখে ইসলামপুরের আশপাশে ছোট ছোট কারখানাতেও এখন ব্যস্ততা বেড়েছে। ইসলামপুরের কয়েকজন ব্যবসায়ী বলেন, গত বছরের তুলনায় এবার ঈদকেন্দ্রিক তৈরি পোশাকের বেচাকেনা বেশ ভালো হচ্ছে। শবেবরাতের পরের ১৫ দিন বিক্রি জমে ওঠে, আর

রোজার শেষের দিকে বেচাকেনা আরও বাড়বে বলে তারা আশা করছেন। রুকু ফেব্রিকসের বিক্রেতা ওয়াহিদ মুরাদ জানান, পাইকারি বিক্রি মূলত রোজার আগেই শুরু হয়, তবে শবেবরাতের পরের ১৫ দিনই ব্যবসার সবচেয়ে ব্যস্ত সময়। তিনি বলেন, এই সময়টাতেই আমাদের মূল বেচাকেনা হয়। এরপর ধীরে ধীরে বিক্রি কমতে থাকে। তবে গত বছরের তুলনায় এবার বেচাকেনা আশানুরূপ ভালো হওয়ায় তিনি সন্তুষ্ট বলে জানান। ওয়ান ফ্যাশন প্লাসের বিক্রেতা মো. আকাশ জানান, গত বছর তাদের বিক্রি তুলনামূলক কম ছিল। তবে এবার শবেবরাতের আগ থেকেই পাইকারি বিক্রি শুরু করেছেন। পুরো রমজানজুড়ে বেচাকেনা আরও ভালো হবে বলে আশাবাদী তিনি। ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সদস্য মো. ফরহাদ রানা বলেন, ইসলামপুর দেশের

বৃহত্তম পাইকারি কাপড়ের বাজার এবং ব্যবসায়ীদের জন্য এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। তবে গত কয়েক বছরে ব্যবসার একটি বড় অংশ মাধবদী ও বাবুরহাটের দিকে সরে যাচ্ছে। এর প্রধান কারণ পুরান ঢাকার যানজট ও ব্যবসায়ীদের নিরাপত্তাহীনতা। যানজট সমস্যা সমাধানে এরই মধ্যে ডিসির সঙ্গে বৈঠক হয়েছে। প্রশাসন আশ্বাস দিয়েছে, রমজান মাসে ইসলামপুরে যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, এবার গত বছরের তুলনায় বিক্রি ভালো হচ্ছে, যা ব্যবসায়ীদের জন্য স্বস্তির বিষয়। প্রতিবছরের মতো এবারও ব্যবসায়ীরা ঈদ কেন্দ্র করে ব্যাপক বিক্রির আশা করছেন। ইসলামপুরের ব্যস্ততা আগামী দিনগুলোতে আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাইকারি ক্রেতাদের পাশাপাশি খুচরা ক্রেতার ভিড়ও বাড়বে ঈদ যত এগিয়ে আসবে।

তাই ব্যবসায়ীদের প্রত্যাশা, এবারের ঈদ মৌসুমে বিক্রির নতুন রেকর্ড গড়বে ইসলামপুর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাধারণ পাসপোর্ট বহন করে, ডিপ্লোমেটিক প্রটোকলের আবদার প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ এর ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, বিআরটিএ’র নির্দেশ হলরুম ভাড়া নিয়ে ব্যক্তিগত আয়োজনকে ‘অক্সফোর্ডের আমন্ত্রণ’ দাবিতে শিবির-এনসিপির মিথ্যাচার ডাচদের রুখে দিল জাপান, গ্যালারিতে মানবিক সৌন্দর্য দেখালেন সমর্থকরা কুরাসাওকে ৭ গোলে বিধ্বস্ত করে ব্রাজিলের রেকর্ড ভাঙল জার্মানি পাটক্ষেতে মিলল নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ মরদেহ নিউইয়র্কে তোফায়েল আহমেদ, মোশাররফ হোসেন ও রহমতুল্লাহর স্মরণে শোকসভা মহাখালী থেকে বাস ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গাফ্ফারের চোখে স্পেন আর্জেন্টিনা ফ্রান্স ইংল্যান্ডের শিরোপার লড়াই ও পর্তুগালের সম্ভাবনা বিশ্বকাপের মঞ্চে চার দিনের মধ্যে ৩ বার ভাঙল যে রেকর্ড ব্রাজিলের বিপক্ষে মরক্কোর একাদশে ছিলেন না মরক্কোতে জন্ম নেওয়া কেউ হাম ও উপসর্গে চার শিশুর মৃত্যু ফিলিপাইনে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প চুক্তি হলেও লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল তিন মামলায় জামিন পেলেন মমতাজ প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদি গ্রেফতার বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন