গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা করতে জেআরসির কারিগরি দল কলকাতায় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ মার্চ, ২০২৫

গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা করতে জেআরসির কারিগরি দল কলকাতায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মার্চ, ২০২৫ |
গঙ্গা চুক্তির বাস্তবায়ন এবং কারিগরি দিক নিয়ে আলোচনার লক্ষ্যে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) বাংলাদেশ অংশের বিশেষজ্ঞদের একটি প্রতিনিধিদল সোমবার সকালে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা গেছে। প্রতিনিধিদলটি প্রথম দিনেই গঙ্গার পানির প্রবাহ পর্যবেক্ষণ করতে ফারাক্কা ব্যারাজ সাইটে যায়। সেখান থেকে ফিরে আগামী ৬ ও ৭ মার্চ কলকাতায় ভারতীয় প্রতিনিধিদলের সঙ্গে পৃথক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে ৮ মার্চ প্রতিনিধিদলটি বাংলাদেশে ফিরে আসবে। বাংলাদেশ ও ভারতের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে জেআরসির বৈঠককে খুবই তাৎপর্যপূর্ণ বলে ধারণা করা হচ্ছে। জেআরসির কারিগরি পর্যায়ে এবার ৮৬তম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ১২ সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন জেআরসি বাংলাদেশ অংশের সদস্য মোহাম্মদ আবুল হোসেন। আগামী ৫ মার্চ পর্যন্ত ফারাক্কা

ব্যারাজে পানিপ্রবাহ পর্যবেক্ষণ করবে বাংলাদেশ প্রতিনিধিদল। তারপর প্রতিনিধিদলটি কলকাতায় ফিরে হায়াত রিজেন্সি হোটেলে দুটি বৈঠক করবে। প্রথম বৈঠকে গঙ্গার পানিবণ্টন চুক্তির বাস্তবায়নের বিষয়ে আলোচনা হবে। এটি একটি রুটিন বৈঠক। দ্বিতীয় বৈঠকে কারিগরি বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। প্রতিনিধিদলটি আগামী ৮ মার্চ দেশে ফিরে আসবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী থাকলেও কেবল গঙ্গার পানিবণ্টনেই চুক্তি রয়েছে। ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া এবং তদানীন্তন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে ৩০ বছর মেয়াদি চুক্তিটি সই হয়। গঙ্গা চুক্তির মেয়াদ ২০২৬ সালে শেষ হবে। চুক্তির নবায়নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ২০১১ সালে তিস্তা

চুক্তির খসড়া চূড়ান্ত হলেও মমতা ব্যনার্জির আপত্তির কারণে সই হয়নি। যদিও ১৯৯৬ সালে গঙ্গা চুক্তি সই করার সময় পশ্চিমবঙ্গের তদানীন্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবসু সহযোগিতা করেছিলেন। জানতে চাইলে জেআরসির একজন নির্বাহী প্রকৌশলী সোমবার বলেন, এবার যে দুটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে সেগুলো অনেকটা রুটিন বৈঠক। চুক্তি বাস্তবায়নের বৈঠকে গঙ্গার পানিবণ্টনের নানা দিক আলোচনা হবে। কারিগরি বৈঠকে অভিন্ন ও সীমান্ত নদীভাঙন, বন্যার ডাটা আদান-প্রদানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে টেন্ডার-চাঁদাবাজিতে বেপরোয়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা না খেয়ে থাকা ৬ হাজার শ্রমিকের হাহাকার: কুমিল্লায় রাজপথ অবরোধে ফুঁসে উঠেছে জনতা। সাবেক স্পিকার গ্রেপ্তার: আদালতে আইনজীবীদের ‘জয় বাংলা’ স্লোগান দুই দফায় অস্বাভাবিক উল্লম্ফন, জেট ফুয়েলের দামে নতুন রেকর্ড শিল্পের ধাক্কায় কমল প্রবৃদ্ধি, দ্বিতীয় প্রান্তিকে জিডিপি ৩.০৩ শতাংশে খেলাপি ঋণের পাহাড়ে দমবন্ধ ব্যাংকিং খাত, ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকা ঈদুল আজহা ও আরাফাহ দিবসে আরব আমিরাতে ৬ দিন ছুটি বিসিবি বোর্ড ভেঙে এনএসসির অ্যাডহক কমিটি গঠন, সভাপতি তামিম যুক্তরাষ্ট্রের তেল-গ্যাস লবির সফল কৌশলঃ ইউনুসের মাধ্যমে বাংলাদেশের ১০ কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিল উৎপাদনশীলতার সক্ষমতা, ভবিষ্যতের বাংলাদেশ এবং বাংলাদেশ সনদ এনসিপি নেত্রী ডা. মিতু ও সাবেক স্বাস্থ্যে শতকোটি টাকার টেন্ডার ও নিয়োগ বাণিজ্য ফের বাড়ল জেট ফুয়েলের দাম রাজধানীতে পাচারকালে হেরোইন-ইয়াবার বিশাল চালান জব্দ বুলবুলের বিরুদ্ধে ১৮টি অভিযোগ অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে সংসদে পাশ হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইসরাইলজুড়ে সাইরেন সময়সীমা শেষ হওয়ার আগে প্রচুর আলোচনা ও দরকষাকষির সুযোগ আছে আজ রাতে পুরো একটি সভ্যতা চিরতরে বিলুপ্ত হয়ে যাবে: ট্রাম্প স্বর্ণের দাম আরও বাড়ল মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস