ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
এসএএম ইঞ্জিন: ড. ইউনূসের সামাজিক ব্যবসার নতুন পণ্য, যার নেই কোন বৈজ্ঞানিক স্বীকৃতি
হত্যা মামলায় ড. আবুল বারকাতের জামিন
বাজেটে তথ্য-উপাত্তের ক্ষেত্রে ছলচাতুরীর আশ্রয় নেওয়া হয়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য
দুই পুত্রের নামে ইউনিয়নের নামকরণের পর প্রতিমন্ত্রীর হাস্যকর ব্যাখ্যা ও কাকতালীয় দাবি সংসদে
থ্রি জিরো বাস্তবায়নের নামে দেশে গণতন্ত্রসহ সব সূচকই ‘জিরো’ করে দিয়ে গেছেন ইউনূস
ভারত, বাংলাদেশ এবং একটি অভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যতের উদয়
নিজের বংশনাম ও সন্তানদের নামে ইউনিয়ন — ইতিহাসে নজিরবিহীন কাণ্ড ঘটালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
এডিবির নতুন প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করেছেন মাসাতো কান্দা। সোমবার আনুষ্ঠানিকভাবে ১১তম সভাপতি হিসাবে এ দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। সংস্থাটির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে নতুন প্রেসিডেন্ট বলেন, আমাদের অঞ্চলের জন্য এই গুরুত্বপূর্ণ মুহূর্তে এডিবি সভাপতির দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি গভীরভাবে সম্মানিত বোধ করছি।
তিনি আরও বলেন, আমাদের ৬৯ সদস্যের আস্থা এবং আমাদের নিবেদিতপ্রাণ কর্মীদের দৃঢ় সমর্থনের মাধ্যমে আমি টেকসই, অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিস্থাপক প্রবৃদ্ধির জন্য কাজ করব। এ ক্ষেত্রে এডিবির লক্ষ্যকে এগিয়ে নিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কান্দা মাসাতসুগু আসাকাওয়ার স্থলাভিষিক্ত হলেন। তিনি সংস্থার শ্রেষ্ঠত্ব এবং উদ্ভাবনের উত্তরাধিকার অব্যাহত রাখবেন।



