আড়ালেও মন দেওয়া নেওয়া করছেন শামীম-তানিয়া… – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৫
     ৬:৪৪ পূর্বাহ্ণ

আড়ালেও মন দেওয়া নেওয়া করছেন শামীম-তানিয়া…

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬:৪৪ 135 ভিউ
অনেক দিন ধরে গুঞ্জন চলছে শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টিকে নিয়ে। অভিনেত্রী অহনার পর শামীম নাকি ডুবে ডুবে জল খাচ্ছেন তানিয়ার সঙ্গে। এরকম কথা যখন চাউর তখন আগুন আরও উসকে দিলেন শামীম। সম্প্রতি নিজের ফেসবুকে একটি ছবি দেন শামীম। সেখানে বর-কনে বেশে দেখা যায় শামীম-তানিয়াকে। ক্যাপশনহীন এরকম ছবি দেখে অনেকেই বিভ্রান্ত হন। নব দম্পতি হিসেবে অভিনন্দন জানাতে থাকেন তাদের। এই যখন অবস্থা তখন চর্চার লাগাম টানলেন শামীম নিজেই। ওই পোস্টের মন্তব্যের ঘরে তিনি লিখলেন, অভিনন্দন এবং শুভ কামনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ। এটা আমাদের নতুন নাটকের শ্যুটিংয়ের ছবি। এদিকে অনেকে আঁচ করেছিলেন বিষয়টি। শামীমের মন্তব্যের পর মুখ খুলেছেন তারা। একজন লিখেছেন, আগেই

বুঝেছিলাম, তাই বুদ্ধি করে অভিনন্দন জানাই নাই। আরও কয়েকজন এরকম মত প্রকাশ করেছেন। এর আগে অহনার সঙ্গেও সামাজিক মাধ্যমে বর-কনে বেশে ছবি দিয়েছিলেন শামীম। সেসময় বিভ্রান্ত হয়েছিলেন নেটাগরিকেরা। শোনা যায় অহনার সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে অভিনেতার। এখন নাকি শুধু পর্দায় না, আড়ালেও মন দেওয়া নেওয়া করছেন শামীম-তানিয়া।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
Bangladesh Elections Were Free & Fair? New Report Flags Irregularities In 40% Seats, Raises Concerns ফ্যাসিস্ট ইউনূসের নির্বাচন নাটকঃ ভোটকেন্দ্রে ব্যালট ভর্তি বাক্স অরক্ষিত; উধাও প্রিসাইডিং অফিসার ও পোলিং এজেন্ট জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি “আওয়ামী লীগ ফেরার কি আছে? আওয়ামী লীগের কর্মীরা দেশেই আছে।” – সজীব ওয়াজেদ জয় ছয়টি ব্যালট ভর্তি বাক্স সরিয়ে রেখে ফল প্রকাশ; নির্বাচনের চার দিন পর উদ্ধারে বিক্ষুব্ধ রংপুরবাসী, ইউএনও আটক ভোটার নেই, তবু ভোট পূর্ণ। মানুষ নেই, তবু ফলাফল প্রস্তুত।এটাই অবৈধ নির্বাচনের সবচেয়ে বড় প্রমাণ। No voters, yet ballots filled. No people, yet results prepared. What TIB’s Statistics Say: Was the 13th Parliamentary ২৬ লাখ ভারতীয়’ বহাল রেখেই কি বিদায় নিচ্ছেন আসিফ নজরুল? কারাগারে অসুস্থ মুন্নির ‘খোঁজ রাখছে না’ কেউ শেখ হাসিনা মাসে ৮ হাজার কোটি , ইউনুস মাসে ২৩ হাজার কোটি ঋণ নিয়েছে। শরীয়তপুরে মিরপুর কলেজ ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা, বৃদ্ধ বাবাসহ আহত একাধিক নাটকীয়তার পর শপথ, মন্ত্রিসভা ছিল ৬০ সদস্যের গণভোটের নামে প্রহসন? ফলাফলে ভয়ংকর গড়মিল! কেন্দ্র দখল আর জাল ভোটের মহোৎসবে ভোটারবিহীন নির্বাচনই কিনা অবাধ-সুষ্ঠুতার প্রতীক! আওয়ামী লীগবিহীন নির্বাচন ‘অন্তর্ভুক্তিমূলক হল কি না’ এ নিয়ে আরো প্রশ্ন উঠবে: টিআইবি ভোটার নয়, নির্বাচন পরিচালনাকারী দায়িত্বরত কর্মকর্তাদের জাল ভোটেই সম্পন্ন ইউনূসের অধীনে প্রহসনের নির্বাচন! Irregularities on Election Day মহান মুক্তিযুদ্ধের বীর সেনাপতি মুহাম্মদ আতাউল গনি ওসমানী-এর মৃত্যু বার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও বিনম্র শোক। আজ প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া-এর জন্মবার্ষিকী