মার্কেটে তরুণীর পকেটে ফোন বিস্ফোরণ, আগুনে দগ্ধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

মার্কেটে তরুণীর পকেটে ফোন বিস্ফোরণ, আগুনে দগ্ধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ |
তথ্যপ্রযুক্তির এই যুগে মোবাইল ফোন ছাড়া আমাদের একমুহূর্তও চলে না। এটি এখন শুধু যোগাযোগেরই মাধ্যম নয়, দৈনন্দিন জীবনের নানান কাজেও আমরা ব্যবহার করি অতিপ্রয়োজনীয় এই ডিভাইস। অনেক সময় সেই মোবাইল ফোন বিস্ফোরিত হয়ে আগুন লাগার মতো ঘটনাও ঘটছে। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে ব্রাজিলে। একটি ভিডিওতে দেখা যায়- এক তরুণীর প্যান্টের পেছনের পকেটে রাখা ছিল ফোন। হঠাৎ বিস্ফোরণ ঘটে আগুন লেগে যায় তার প্যান্টে। ব্রাজিলের আনাপোলিস এলাকার একটি সুপারমার্কেটে এই ঘটনা ঘটেছে। তথ্যপ্রযুক্তির এই যুগে মোবাইল ফোন ছাড়া আমাদের একমুহূর্তও চলে না। এটি এখন শুধু যোগাযোগেরই মাধ্যম নয়, দৈনন্দিন জীবনের নানান কাজেও আমরা ব্যবহার করি অতিপ্রয়োজনীয় এই ডিভাইস। অনেক সময় সেই মোবাইল

ফোন বিস্ফোরিত হয়ে আগুন লাগার মতো ঘটনাও ঘটছে। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে ব্রাজিলে। একটি ভিডিওতে দেখা যায়- এক তরুণীর প্যান্টের পেছনের পকেটে রাখা ছিল ফোন। হঠাৎ বিস্ফোরণ ঘটে আগুন লেগে যায় তার প্যান্টে। ব্রাজিলের আনাপোলিস এলাকার একটি সুপারমার্কেটে এই ঘটনা ঘটেছে। সুপারমার্কেটে স্বামীর সঙ্গে গিয়েছিলেন ওই তরুণী। আগুন লাগার পর ভয়ে দৌড়াতে শুরু করেন তিনি। তখন তার স্বামী সঙ্গে সঙ্গে আগুন নেভানোর চেষ্টা করেন। তবুও ওই তরুণীর হাত, পিঠ এবং কোমরের বেশকিছু অংশ পুড়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম মিন্ট এ তথ্য জানিয়েছে। মোবাইল ফোন বিস্ফোরণের প্রথম কারণ হলো- মোবাইল ফোন অপ্রয়োজনে চার্জ দেওয়ার অভ্যাস কিংবা ফুল চার্জ হওয়ার পরও বিদ্যুতের কানেকশন বন্ধ না

করলে ফোনে বিস্ফোরণ ঘটে। মূলত ব্যাটারিতে অতিরিক্ত চার্জ প্রবেশ করলে ব্যাটারি ফুলে গিয়ে তা যে কোনো সময় বিস্ফোরিত হয়। দ্বিতীয় কারণ হলো- নির্মাতা কোম্পানির ভুলে মোবাইল ফোনে যদি একাধিক ত্রুটি থাকে। তাহলে সেই ত্রুটির কারণেই ফোনের ভেতরে থাকা লিথিয়াম আয়ন ব্যাটারির বিস্ফোরণ ঘটায়। সাধারণত নিম্নমানের ব্যাটারি ব্যবহৃত হলে শট সার্কিট হওয়ার আশঙ্কা বেশি থাকে। বিশেষজ্ঞরা বলছেন, অনেকেই রাতে মোবাইল চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন। এভাবে দীর্ঘক্ষণ ফোন চার্জে থাকার কারণে ফোনের অভ্যন্তরের বিদ্যুৎ পরিবাহী সার্কিটগুলো নষ্ট হয়ে যায়। আর তাতে বাড়ে বিস্ফোরণের ঝুঁকি। সারাক্ষণ ফোন ব্যবহার করাতেও যে কোনো সময় ফোনের বিস্ফোরিত হতে পারে। কারণ ফোনের র‌্যাম ও প্রসেসর যতই ভালো হোক না কেন,

তারও ক্ষমতার একটি সীমা আছে। একাধিক কাজ একই সঙ্গে করলে এবং দীর্ঘ সময় একটানা ব্যবহারে মোবাইল ফোনে চাপ পড়ে। আর তাতেই ফোন গরম হয়ে ফেটে যেতে পারে। তাই মোবাইল ফোনের হঠাৎ বিস্ফোরণ ঠেকাতে এসব বিষয় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মৌজা রেটে দিতে হবে সম্পদ কর ৪৯ বছরের রেকর্ড ভাঙতে চলেছেন বিজয়, সাফল্যের নেপথ্যে রয়েছে যা ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য, নিয়োগ হচ্ছে না যেসব কারণে বাঘের বাচ্চার মতো লড়বেন মমতা, বিজেপিকে হুঙ্কার ধেয়ে আসছে বন্যা, বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি বিজেপির পরিকল্পনা ফাঁস করলেন মমতা, ফল মানবেন সূর্যাস্তের পর নতুন পে স্কেল বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোল সরকার ময়মনসিংহে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ নিহত ৪ টঙ্গীতে বস্তির বিলাসবহুল এসি রুমে মাদক সেবন করেন নামিদামিরা গজারিয়ায় পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৩ প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে চোরাপথে আসছে ভারতীয় মসলা হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ প্রকল্প চালুর ঘোষণা ট্রাম্পের যুক্তরাষ্ট্রের ৯ দফা শান্তি প্রস্তাবের জবাবে ১৪ দফার নতুন প্রস্তাব দিল ইরান টাঙ্গাইলে মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সরবরাহ স্বাভাবিক বাজারে অস্থিরতা কুমিল্লায় আটকের সাড়ে ১২ ঘণ্টা পর ছাড়া পেলেন সেই বিএনপি নেতা এএমজেড হাসপাতাল: ভুল রিপোর্টে শিশু আইরার অপচিকিৎসা ব্যক্তিশ্রেণির করের বোঝা বাড়বে