বয়সে ১০ বছরের ছোট প্রমিককে বিয়ে করছেন কৃতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
     ৯:২৯ পূর্বাহ্ণ

বয়সে ১০ বছরের ছোট প্রমিককে বিয়ে করছেন কৃতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:২৯ 117 ভিউ
এক কোটিপতি যুবকের সঙ্গে পুরো ২০২৪ সালজুড়েই সময় কাটাতে দেখা গেছে বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননকে। যুবককে তা নিয়ে কম আলোচনা হয়নি। অবশেষে জানা যায়, যুবকের নাম কবীর বাহিয়া। যিনি পেশায় একজন ব্যবসায়ী ও কোটিপতি। ২০২৫-এর শুরুতেই কবীরকে নিয়ে দিল্লি এসেছেন কৃতি শ্যানন। শোনা যাচ্ছে, প্রেমিকের দিল্লি আসার কারণ তাকে বাবা-মায়ের সঙ্গে আলাপ করাতে চান কৃতি। এটাও শোনা যাচ্ছে, সব ঠিকঠাক থাকলে নাকি চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসবেন তারা। তবে এসবের মধ্যেই যা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তা হলো, দুজনের বয়সের পার্থক্য। কৃতির থেকে বয়সে অনেকটা ছোট কবীর। সেটাও নাকি চোখে পড়ার মতো। বর্তমানে কৃতির বয়স ৩৪ বছর। অন্যদিকে কবীরের বয়স

২৪ বছর। দুজনের বয়সের পার্থক্য প্রায় ১০ বছরের। তবে ভালোবাসায় কবেই সেসব বাধা হয়ে দাঁড়িয়েছে? অভিনেত্রীর ঘনিষ্ঠমহল জানাচ্ছে, দুজনেই দুজনের প্রেমে মজেছেন। যে কারণে খুব শিগগিরই বিয়ের পরিকল্পনা করছেন এই জুটি। চলতি বছরটা কৃতি শুরুই করেছিলেন কবীরের সঙ্গে। বর্ষবরণের রাতে একসঙ্গে ক্যামেরাবন্দি হন তারা। তবে এযাবৎ কৃতি বা কবীর কেউই তাদের প্রেমের কথা স্বীকার করেননি। এর আগে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে নাম জড়িয়েছিল কৃতির। শোনা যায়, একসঙ্গে ছবি করতে গিয়েই নাকি প্রেমে পড়েন তারা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাকে উদ্দেশ্য করে এক মন উজাড় করা পোস্ট করেছিলেন কৃতি। তবে সুশান্ত অধ্যায় এখন অতীত। বয়সে ১০ বছরের ছোট কবীরকেই মন দিয়েছেন

তিনি। দুজনের বিয়েটাও নাকি এখন শুধুই সময়ের অপেক্ষা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
Bangladesh Elections Were Free & Fair? New Report Flags Irregularities In 40% Seats, Raises Concerns ফ্যাসিস্ট ইউনূসের নির্বাচন নাটকঃ ভোটকেন্দ্রে ব্যালট ভর্তি বাক্স অরক্ষিত; উধাও প্রিসাইডিং অফিসার ও পোলিং এজেন্ট জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি “আওয়ামী লীগ ফেরার কি আছে? আওয়ামী লীগের কর্মীরা দেশেই আছে।” – সজীব ওয়াজেদ জয় ছয়টি ব্যালট ভর্তি বাক্স সরিয়ে রেখে ফল প্রকাশ; নির্বাচনের চার দিন পর উদ্ধারে বিক্ষুব্ধ রংপুরবাসী, ইউএনও আটক ভোটার নেই, তবু ভোট পূর্ণ। মানুষ নেই, তবু ফলাফল প্রস্তুত।এটাই অবৈধ নির্বাচনের সবচেয়ে বড় প্রমাণ। No voters, yet ballots filled. No people, yet results prepared. What TIB’s Statistics Say: Was the 13th Parliamentary ২৬ লাখ ভারতীয়’ বহাল রেখেই কি বিদায় নিচ্ছেন আসিফ নজরুল? কারাগারে অসুস্থ মুন্নির ‘খোঁজ রাখছে না’ কেউ শেখ হাসিনা মাসে ৮ হাজার কোটি , ইউনুস মাসে ২৩ হাজার কোটি ঋণ নিয়েছে। শরীয়তপুরে মিরপুর কলেজ ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা, বৃদ্ধ বাবাসহ আহত একাধিক নাটকীয়তার পর শপথ, মন্ত্রিসভা ছিল ৬০ সদস্যের গণভোটের নামে প্রহসন? ফলাফলে ভয়ংকর গড়মিল! কেন্দ্র দখল আর জাল ভোটের মহোৎসবে ভোটারবিহীন নির্বাচনই কিনা অবাধ-সুষ্ঠুতার প্রতীক! আওয়ামী লীগবিহীন নির্বাচন ‘অন্তর্ভুক্তিমূলক হল কি না’ এ নিয়ে আরো প্রশ্ন উঠবে: টিআইবি ভোটার নয়, নির্বাচন পরিচালনাকারী দায়িত্বরত কর্মকর্তাদের জাল ভোটেই সম্পন্ন ইউনূসের অধীনে প্রহসনের নির্বাচন! Irregularities on Election Day মহান মুক্তিযুদ্ধের বীর সেনাপতি মুহাম্মদ আতাউল গনি ওসমানী-এর মৃত্যু বার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও বিনম্র শোক। আজ প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া-এর জন্মবার্ষিকী