‘বিচ্ছেদ মানেই শত্রু তা নয়’, তাহসান প্রসঙ্গে মিথিলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

‘বিচ্ছেদ মানেই শত্রু তা নয়’, তাহসান প্রসঙ্গে মিথিলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ |
দেশীয় বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় মুখ ও কণ্ঠশিল্পী তাহসান খান সম্প্রতি দ্বিতীয় বিয়ের মাধ্যমে নতুন জীবন শুরু করেছেন। এর পরেই সামাজিক যোগাযোগামাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম- সব জায়গায় তাহসান-মিথিলার সম্পর্কটি নতুন করে আবার আলোচনায় এসেছে। বিশেষ করে সাবেক স্বামীর সঙ্গে মিথিলার বর্তমান সম্পর্ক কেমন এবং তাহসানের বিয়ে নিয়ে তার বক্তব্য জানতে ভক্ত-অনুরাগীদের মধ্যে তীব্র ইচ্ছা দেখা যায়। তবে মিথিলা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন, তাদের মধ্যে কোনো মনোমালিন্য নেই। তারা নিয়মিত যোগাযোগও রাখেন। এমনকি তাহসানের নতুন জীবনের জন্য মিথিলা শুভেচ্ছাও জানিয়েছেন। মিথিলা বলেন, বিচ্ছেদ হয়ে গেলেই একে অপরের শত্রু হয়ে যাওয়ার কোনো কারণ নেই। আমাদের মধ্যে সেই ধরনের কোনো সম্পর্ক নেই। আমরা

এখনো বন্ধু। আমাদের সন্তান আয়রা, সে আমাদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করেছে। আয়রা যে কোনো পরিস্থিতিতে তার বাবা-মা উভয়কেই সমানভাবে ভালোবাসে, তার জন্য আমরা একে অপরের সঙ্গে নিয়মিত কথা বলি। দুই বাংলার ব্যস্ত এই অভিনেত্রী আরও বলেন, বিচ্ছেদ হতে পারে, তবে তার মানে এই নয় যে, আমরা একে অপরের শত্রু হয়ে যাব। যখন আপনি বাবা-মা হন, তখন সন্তানের স্বার্থ সর্বোচ্চ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমরা একে অপরকে সম্মান করি এবং সন্তানের জন্য একে অপরের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চেষ্টা করি। মিথিলা ও তাহসানের দাম্পত্য ছিল দীর্ঘ ১১ বছরের। ২০১৭ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর মিথিলা ২০১৯ সালে সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ

হন। এতো সব পরিবর্তনের পরেও তাহসান এবং মিথিলার মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তা নিঃসন্দেহে অনেকের কাছেই উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। তারা একে অপরকে সমর্থন করে যাচ্ছেন, বিশেষ করে মেয়ে আয়রার জন্য। আয়রা বর্তমানে মিথিলার সঙ্গেই বেশিরভাগ সময় কাটায়। তবে তাহসান এবং মিথিলা যৌথভাবে তার অভিভাবকত্ব পালন করেন। মিথিলার বক্তব্য অনুযায়ী, তারা নিজেদের সম্পর্কের সব ভুল বুঝাবুঝি মিটিয়ে, মেয়ে আয়রার ভবিষ্যতের জন্য একসঙ্গে কাজ করছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল