আমি বিবাহিত, পাগলামি করবেন না : পিয়া জান্নাতুল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৫

আমি বিবাহিত, পাগলামি করবেন না : পিয়া জান্নাতুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৫ |
আলোচিত মডেল, অভিনেত্রী ও ব্যারিস্টার পিয়া জান্নাতুল সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেম ও ব্যক্তিগত জীবনের নানা বিষয়ে খোলাখুলি কথা বলেছেন। তিনি বলেন, "আমি কখনও প্রেমে পড়িনি, মানুষই প্রেমে পড়ে। তাই আমি কখনো পাগলামি করিনি, তবে আমার জন্য অনেকেই পাগলামি করেছে এবং এখনো করে।" সাক্ষাৎকারে পিয়া জানান, "এক সময় এমনও হয়েছে যে, আমি রক্ত দিয়ে লেখা প্রেমপত্র পেয়েছি। এখন এসব কথা বেশি বলতে চাই না। আমি এখন একজন মা, আমার একটা সন্তান আছে।" তিনি আরও বলেন, "আমি প্রায় ১১ বছর ধরে বিবাহিত। তারপরও এখনো প্রেমের প্রস্তাব পাই।" ব্যক্তিগত পছন্দের বিষয়ে পিয়া জানান, "আমার জীবনে ২৩ জনকে দেখে খুব ভালো লেগেছে। এর মধ্যে দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং

একজন সিনেমা জগতের মানুষ।" বিনোদন জগতের প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, "আমি ছোটবেলা থেকেই শাহরুখ খানের ভক্ত। তবে যদি আলাদাভাবে বলি, আমার সবচেয়ে বেশি দেখা সিনেমা হলো ‘প্রিটি ওম্যান’।" তিনি বলেন, "সেই সিনেমার নায়কের চরিত্রটি দেখার পর থেকে ওই রকম ব্যক্তিত্বের মানুষকে আমার ভালো লাগতে শুরু করে।" পিয়া জান্নাতুল মনে করেন, পাগলামি কোনো বয়স মানে না। বয়সে ছোট হোক বা বড়, এমন অনেকেই আছেন যারা আমাকে নিয়ে পাগলামি করেন। আমি তাদের বলবো ১১ বছরের বিবাহিত একজন নারীর জন্য পাগলামি করবেন না

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল