বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতার নেই কেন, প্রশ্ন দেবের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৫

বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতার নেই কেন, প্রশ্ন দেবের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৫ |
বাংলাদেশ-ভারত সীমান্তের বিস্তীর্ণ এলাকা জুড়ে এখনও কাঁটাতারের বেড়া না থাকার কারণ জানতে চেয়েছেন পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এমপি এবং টলিউড ফিল্মস্টার দীপক অধিকারী ওরফে দেব। খবর এবিপি আনন্দ। দেব পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার ঘাটাল আসনের এমপি। বর্তমানে ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় শীতকালীন অধিবেশন চলছে। সম্প্রতি বাংলাদেশ-ভারত সীমান্ত সম্পর্কিত ৪টি প্রশ্ন লিখিত আকারে জমা দিয়েছিলেন দেব। তার সেসব প্রশ্নের উত্তর আজ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। দেবের ৪টি প্রশ্ন এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া উত্তরগুলো ছিল— প্রশ্ন নং ১) বাংলাদেশের সঙ্গে ভারতের মোট সীমান্ত এলাকা কত? জবাবে কেন্দ্র জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে মোট ৪০৯৬.৭০ কিলমিটার সীমান্ত রয়েছে ভারতের। প্রশ্ন নং ২) কোন কোন রাজ্যে বাংলাদেশ-ভারত সীমান্তে পড়েছে? কেন্দ্র

জানিয়েছে, পশ্চিমবঙ্গ (২২১৬.৭ কিলোমিটার), আসাম (২৬৩ কিলোমিটার), মেঘালয় (৪৪৩ কিলোমিটার), ত্রিপুরা (৮৫৬ কিলোমিটার) এবং মিজোরাম (৩১৮ কিলোমিটার)। প্রশ্ন নং ৩) বাংলাদেশ সীমান্তের কত কিলোমিটারে কাঁটাতারের বেড়া নেই? কেন্দ্র জানিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তের ৮৬৪.৪৮২ কিলোমিটারে কাঁটাতারের বেড়া নেই। এর মধ্যে ১৭৪.৫১৪ কিলোমিটারে বেড়া বসানোর উপায় নেই। ৪) কেন বাংলাদেশ সীমান্তের সর্বত্র কাঁটাতারের বেড়া বসানো সম্ভব হচ্ছে না? উত্তরে কেন্দ্র জানিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্ত আংশিকভাবে কাঁটাতারহীন হয়ে রয়েছে। এ ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে কেন্দ্রকে। কিছু জায়গায় জলাভূমি রয়েছে। আবার ধস-প্রবণ এলাকাও রয়েছে সীমান্তে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশও (বিজিবি) কাঁটাতারের বেড়া বসাতে দিচ্ছে না বলে জানিয়েছে কেন্দ্র। কাঁটাতারের বেড়া বসানো একটি দীর্ঘকালীন কাজ। সে ক্ষেত্রে আবহাওয়াজনিত

প্রতিবন্ধকতাও রয়েছে। আবার জমি অধিগ্রহণে দেরি হওয়াতেও বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসানো যাচ্ছে না বলে জানিয়েছে কেন্দ্র। প্রসঙ্গত, গত আগস্ট মাসে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর সীমান্ত দিয়ে ভারতে লাগাতার অনুপ্রবেশের বেশ কিছু ঘটনা সামনে এসেছে। সম্প্রতি বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী কিছু অঞ্চলে সংঘাতও হয়েছে। সঙ্গে সীমান্ত নিরাপত্তা নিয়ে সংঘাতও দেখা দিয়েছে ভারতের। সীমান্ত নিরাপত্তা নিয়ে রাজ্য রাজনীতিতে যখন রাজনৈতিক টানাপোড়েন চরমে, সেই সময় দেশের সংসদে বিষয়টি উত্থাপন করলেন তৃণমূলের তারকা সাংসদ দেব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল