পাকিস্তানের গ্যালারিতে ভারতের পতাকা, কী বার্তা দিলেন সমর্থকরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৫

পাকিস্তানের গ্যালারিতে ভারতের পতাকা, কী বার্তা দিলেন সমর্থকরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৫ |
পাকিস্তানে শুরু হয়েছে ত্রিদেশিয় সিরিজ। সেখানে স্বাগতিক পাকিস্তান ছাড়াও অংশ নিচ্ছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে শনিবার (৮ ফেব্রুয়ারি) সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তান ও নিউজিল্যান্ড। আর সে ম্যাচের গ্যালারিতে দেখা মিলল বিচিত্র এক দৃশ্যের। পাকিস্তানের গ্যালারিতে উড়ছে ভারতের জাতীয় পতাকা। এক ঝটকায় দেখলে ভারতের পতাকা বলে মনে হতে পারে। তবে অশোক চক্রের জায়গায় গোলের ভিতর রয়েছে আটটি দাগ। ভারতের পতাকায় অশোক চক্রে ২৪টি দাগ থাকে। কিন্তু পাকিস্তানের ম্যাচে গ্যালারিতে ভারতের পতাকা কেন? জবাবটা পতাকার পাশে সাদা কাপড়ে লেখা বার্তাতেই স্পষ্ট। সেখানে লেখা, ‘পাকিস্তানে এসে খেলো ভারত। পাকিস্তান সুরক্ষিত দেশ। খেলাকে খেলার মতো থাকতে দাও। খেলার মধ্যে রাজনীতি আনার দরকার

নেই।’ এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। কিন্তু ভারত সে দেশে গিয়ে খেলতে চায়নি। যে কারণে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলের দিকে হাঁটতে হয়েছে। এর ফলে ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে। পাকিস্তানকেও দুবাইয়ে গিয়ে ভারতের বিপক্ষে খেলতে হবে। ভারত সেমিফাইনালে উঠলে সেই ম্যাচ হবে দুবাইয়ে। প্রতিযোগিতার আয়োজক পাকিস্তান হলেও ভারত ফাইনালে উঠলে সেই ম্যাচও হবে দুবাইয়ে। যে কারণে পাকিস্তানের সমর্থকরা ভারতের কাছে সে দেশে খেলতে যাওয়ার অনুরোধ করেছে। প্রসঙ্গত, আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু