ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
ঘরের মেয়ে ঘরে ফেরার মতো আনন্দ পাচ্ছি: নুসরাত
দেশের শীর্ষ প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে আবেগী পোস্ট দিয়েছেন ঢালিউড চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। জানিয়েছেন, চলতি বছরেই রুপালি পর্দার ক্যারিয়ারে ১০ বছর পূর্তি তার। নতুন সিনেমায় অভিনয় করার সুখবরেরও ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী।
বুধবার (২২ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাতে একটি স্ট্যাটাস দেন নুসরাত। ওই স্ট্যাটাসে তিনি জানান, দীর্ঘ সময় শোবিজ অঙ্গনে কাজ করলেও সিনেমায় ক্যারিয়ার শুরু করেন ২০১৫ সালে। কৃতজ্ঞতা স্বীকার করে নুসরাত জানান, তার চিত্রনায়িকা হওয়ার স্বপ্ন পূরণে বড় অবদান প্রযোজক আবদুল আজিজের।
অভিনেত্রী আরও জানান, একের পর এক ভালো সিনেমা তৈরি করে তা দর্শকদের উপহার দেয়ার প্রচেষ্টা সব
সময়ই আবদুল আজিজের মধ্যে কাজ করে। সম্প্রতি দীর্ঘ সাত বছর পর তার সঙ্গে দেখা হয়েছে অভিনেত্রীর। সে মুহূর্তকে ক্যামেরাবন্দি করে নায়িকা ক্যাপশনে অনুভূতি জানিয়ে লেখেন,‘ঘরের মেয়ে ঘরে আসার মতো আনন্দ’। তাই খুব শিগগিরই জাজ মাল্টিমিডিয়ার নতুন কোনো সিনেমার কাজে অংশ নিতে চলেছেন নুসরাত, সে সুখবরই আন্দাজ করছেন ভক্ত ও নেটিজেনরা। ২০১৪ সালে কাতারে চ্যানেল আই সেরা কণ্ঠের গ্রান্ড ফাইনালে আজিজ ভাই আমাকে প্রথম পারফর্ম করতে দেখেন। এরপর অনেকবার সিনেমার অফার করলেও ভয়ে রাজি হইনি। ২০১৫ সালে কলকাতায় বিজ্ঞাপন শুটে আবার দেখা হয় আমাদের। এরপর আমার প্রথম সিনেমা জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে। ২০২৫ সালে আমার সিনেমার ক্যারিয়ারের ১০ বছর হবে। এই লোকটাকে (আজিজ) ছাড়া চিত্রনায়িকা
হবার স্বপ্ন কোনোদিনও পূরণ হতো না। অনেক কিছু বদলে গেছে আশপাশে, কিন্তু ওনার ভালো কাজ করার আগুনটা কমেনি। আজ ৭ বছর পর দেখা, ঘরের মেয়ে ঘরে আসার মতো আনন্দ। ক্যারিয়ারে আরজে হিসেবে কাজ শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপনায় দর্শকদের নজর কাড়েন। ধীরে ধীরে বিজ্ঞাপনে মডেলিংয়ে ব্যস্ত হয়ে পড়েন। সে জনপ্রিয়তায় হাতে পান জাজ মাল্টিমিডিয়ার সিনেমার কাজ। বর্তমানে গানের ভুবনেও জনপ্রিয় হয়ে উঠেছেন গুণী এ অভিনেত্রী।