আলিয়া-রণবীরের বিয়ের দিন বেজায় চটেছিলেন প্রতিবেশীরা, কিন্তু কেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৫

আলিয়া-রণবীরের বিয়ের দিন বেজায় চটেছিলেন প্রতিবেশীরা, কিন্তু কেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৫ |
বিয়েতে নিরাপত্তা নিয়ে বাড়াবাড়ি হবে— এটাই স্বাভাবিক, এ আর নতুন কী। কিন্তু বিয়েটা যদি খোদ কাপুরপুত্র বলিউড অভিনেতা রণবীর কাপুর আর ভাটকন্যা অভিনেত্রী আলিয়া ভাটের হয়, তাহলে তো কথাই নেই। সম্প্রতি রণবীর-আলিয়ার বিয়ের নিরাপত্তাব্যবস্থা নিয়ে কথা বলেছেন মুম্বাইয়ের অন্যতম শীর্ষস্থানীয় নিরাপত্তাকর্মী ইউসুফ ইব্রাহিম। যে কিনা শুধু আলিয়া-রণবীর নয়, ক্যাটরিনা-ভিকি ও বরুণ ধানওয়া-নাতাশাসহ আরও বেশ কয়েকজন বড় তারকার বিয়ের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। আলিয়া-রণবীরের বিয়েতে নিরাপত্তা দিতে হিমসিম খেতে হয়েছিল বলে জানান ইউসুফ ইব্রাহিম। তাকে খুবই চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। সম্প্রতি সিদ্ধার্থ কান্নানকে দেওয়া এক সাক্ষাৎকারে সে কথাই জানালেন সিকিউরিটি কনসালটেন্ট ইউসুফ ইব্রাহিম। ইউসুফ ইব্রাহিম বলেন, আমার জীবনের সবচেয়ে কঠিন বিয়ে ছিল আলিয়া-রণবীরের।

সেখানে মিডিয়া হাউসগুলোর অন্তত ৩৫০ জন সদস্য উপস্থিত ছিলেন। প্রতিটি কোম্পানি থেকে কমপক্ষে ১০ জন লোক এসেছিলেন। আর তাদের ভক্ত-অনুরাগীরাও বাড়ির বাইরে জড়ো হয়েছিলেন। তিনি বলেন, একই কোম্পানি তাদের প্রতিটি আঞ্চলিক চ্যানেল থেকে চারজন করে লোক পাঠিয়েছিল। গোটা পালি হিলজুড়ে শুধুই মানুষের ভিড় ছিল। পালি হিলের দুদিকে যাওয়ার উভয় রাস্তায় মিডিয়া ও ভক্তদের দ্বারা পূর্ণ ছিল। ভিড় এত বেশি ছিল যে, আমাদের তাদের বিল্ডিং থেকে বের হওয়া অতিথিদের গাড়ির পেছনের দিকে রাস্তা পর্যন্ত দৌড়াতে হয়েছিল। এটি ভয়ঙ্কর চ্যালেঞ্জিং বিষয় হয়ে উঠেছিল। কারণ বিয়েতে আমন্ত্রিত অতিথিরাও সেলিব্রিটি ছিলেন। এতটাই বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল যে, ওই আবাসনের অন্যান্য বসবাসকারী লোকজনও বিরক্ত হয়ে

পড়েন এবং প্রচণ্ড বিরক্ত ছিলেন। ইউসুফ বলেন, ‘আমরা প্রতিটি শিফটে ৬০ জন লোক ছিলাম এবং আমাদের শিফট ছিল আট ঘণ্টার। তবে আমরা ২৪ ঘণ্টা কাজ করেছি। প্রায় পাগলের মতো অবস্থা ছিল। তিনি বলেন, ওই বিল্ডিংটিতে ঢোকা ও বের হওয়ার জন্য শুধু একটাই গেট ছিল। তাই সবাইকে একই গেট দিয়ে ঢুকতে হচ্ছিল। আর সেই জনাকীর্ণ গেট দিয়ে আমাদের বিয়ের অতিথিদের নিয়ে যেতে হয়েছিল। আর অতিথিরা সবাই ছিলেন সেলিব্রেটি। তিনি আরও বলেন, সেই রাতে সংবাদমাধ্যমও যেন পাগল হয়ে গিয়েছিল। আমি আমার টিমের অর্ধেক ছেলেকে ইউনিফর্ম পরিয়ে রেখেছিলাম এবং বাকিদের সিভিল ড্রেসে রেখেছিলাম, যাতে তারা এটি ভালোভাবে পরিচালনা করতে পারে। তারা আমাকে সব আপডেট

দিত। শুনেছিলাম মিডিয়ার লোকজন নাকি পাঁচিল বেয়ে ওঠারও পরিকল্পনা করে রেখেছিল, ছবি তোলার জন্য। তাই আমি তাদের দেয়াল ঢেকে দেওয়ার নির্দেশ দিলাম। এভাবেই আমরা ম্যানেজ করেছি। ইউসুফ বলেন, তিনি অভিনেত্রী আলিয়া ভাটকে তার প্রথম সিনেমা স্টুডেন্ট অব দ্য ইয়ারের সময় থেকে চেনেন। আর ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির পর রণবীর কাপুরের সঙ্গে কাজ শুরু করেছিলেন বলে জানান ইউসুফ ইব্রাহিম। উল্লেখ্য, অভিনেত্রী আলিয়া ও অভিনেতা রণবীরের বিয়ের অনুষ্ঠান একান্তই পারিবারিক সদস্যদের মধ্যে সীমাবদ্ধ ছিল। আর তাদের বিয়ের অনুষ্ঠানের বাইরে প্রায় ৩৫০ জন মিডিয়াকর্মী অপেক্ষা করছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর