আটকে দেওয়া হলো নায়িকা নিপুনকে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৫

আটকে দেওয়া হলো নায়িকা নিপুনকে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৫ |
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রা বাতিল করা হযেছে। শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার লন্ডন যাওয়ার কথা ছিল। ইমিগ্রেশনের সময় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তাকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তার যাত্রা বাতিল করে ফিরিয়ে দেয়া হয়। লন্ডন যাত্রা বাতিলের পর তিনি ঢাকায় ফিরে গেছেন বলে জানা গেছে। ইমিগ্রেশন পুলিশ জানায়, বিমানবন্দরে কর্মরত গোয়েন্দা সংস্থার সদস্যরা চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলেন। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। নিপুণের পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তার লন্ডন যাত্রা বাতিল করে। তবে ঠিক কী কারণে গোয়েন্দা সংস্থা আপত্তি জানিয়েছে, তা এখনো

স্পষ্ট নয়। ওসমানী বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের ওসি মোস্তফা নূর ই বাহার জানিয়েছেন, নিপুণের লন্ডন যাত্রার ব্যাপারে আপত্তি তোলে গোয়েন্দা সংস্থা। তাদের আপত্তির প্রেক্ষিতে চিত্রনায়িকা নিপুনের লন্ডন যাত্রা বাতিল করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর