গত ২৪ ঘণ্টায় ৭১ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫
     ১০:২৪ পূর্বাহ্ণ

গত ২৪ ঘণ্টায় ৭১ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫ | ১০:২৪ 141 ভিউ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৭১ জন নিহত হয়েছেন। যুদ্ধবিরতির আলোচনার মধ্যে গাজাবাসীর ওপর বর্বর সামরিক হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। শুক্রবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা। গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে বলেছে, ইসরাইল গত ২৪ ঘণ্টায় ৩৪টি বিমান হামলা চালিয়ে ফিলিস্তিন জুড়ে ৭১ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে। ফিলিস্তিনি মানবাধিকার গোষ্ঠী আল-হক বলেছে, গাজায় ইসরাইলের জোরপূর্বক উচ্ছেদের আদেশ তথাকথিত মানবিক নিরাপদ অঞ্চল একটি প্রতারণা। এটি গাজার জনসংখ্যার উপর আক্রমণের সুবিধার্থে নির্ধারণ করা হয়েছে। জাতিসংঘ গাজার হাসপাতালগুলোকে লক্ষ্যবস্তু করার নিন্দা জানিয়ে বলেছে, চিকিৎসা সেবার ওপর সামরিক আক্রমণ এবং অনুপ্রবেশ সীমাবদ্ধ হওয়া উচিত। টানা প্রায় ১৪ মাসের

বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। তাদের এই বর্বরতায় নিহত হয়েছেন ৪৫ হাজার ৫৮১। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরো ১ লাখ ৮ হাজার ৪৩৮। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ২১ জানুয়ারি হোয়াইট হাউজে আসীন হওয়ার আগে গাজায় যুদ্ধবিরতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। অথচ নির্বাচিত হওয়ার আগে তিনি যুদ্ধ বন্ধের নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন। আরব-আমেরিকানদের প্রত্যাশা ছিল, নির্বাচনে ট্রাম্প জিতলে গাজা যুদ্ধ বন্ধে বড় পদক্ষেপ নিবেন ট্রাম্প। কিন্তু এখনো পর্যন্ত যুদ্ধ বন্ধ এবং জিম্মি মুক্তি নিয়ে বড় কোনো মন্তব্য করেননি তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা নিখোঁজ ভারতীয় যুদ্ধবিমান মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ নিয়ে রাশিয়ার সতর্ক বার্তা ইরা‌কে ৩ বাংলা‌দেশির মৃত্যু একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের বাংলাদেশ ব্যাংক ঘেরাও শেখ হাসিনার পরিকল্পনায় মহাসড়কে রূপের জাদু রক্তে রাঙানো ৫ই মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার মহড়া শাহজালালের মাজারে এনসিপির রাজনৈতিক মব, ফুঁসছে সিলেটবাসী খলিলের স্বীকারোক্তি: বিএনপি-জামায়াতের সমর্থনেই আমেরিকার সঙ্গে দেশবিরোধী চুক্তি বিএনপি ক্ষমতায় আসতে না আসতেই তেলেসমাতি শুরু, যুক্তরাজ্যের ভিসা ব্যান! বাংলাদেশে মশা এখনও আছে আগের মতোই, শুধু মাঝখান থেকে এদেশের শাসক বদলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়: বিএনপির জোকার রিজার্ভেশন ল্যাবরেটরি ড. মোমেন ও অবৈধ ইউনুস–বাংলাদেশ বিমানের ধ্বংসের নেপথ্য জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ যুক্তরাষ্ট্রকে বিমান ঘাঁটি দিল ফ্রান্স, তবে… মার্কিন এফ-১৫ বিধ্বস্তের দাবি, প্রকৃত ঘটনা জানাল সেন্টকম মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে রাশিয়ার কড়া প্রতিক্রিয়া ভয়াবহ বিপদে ইরানের যুদ্ধজাহাজ, শ্রীলঙ্কার সাহায্য কামনা