ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
ঠোঁটে ঠোঁট রেখে রাজ-শুভশ্রীর বর্ষবরণ!
ঠোঁটে ঠোঁট রেখে নতুন বছরে প্রবেশ। পশ্চিমা বিশ্বের এই রীতি। সারা বিশ্ব যখন ২০২৫-কে স্বাগত জানাতে ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে, ঠিক তখনই চুম্বনে ডুব দিয়েছিলেন রাজ-শুভশ্রী। ঠিক সেই সময়েই আলোয় আলো হয়ে উঠেছিল পৃথিবীর আকাশ। সাক্ষী থাকলেন রাজ-শুভশ্রীর অনুরাগীরাও। বিশেষ মুহূর্তের ছবি ভাগ করে নিলেন শুভশ্রী।
কিছু দিন আগেই মুক্তি পেয়েছে রাজের ছবি ‘সন্তান’। ছবির সাফল্য সঙ্গে নিয়েই বর্ষবরণ করতে তাঁরা পৌঁছে গিয়েছিলেন ফুকেতে। আলোর সমারোহে ও চুম্বন সহযোগে নতুন বছরকে স্বাগত জানালেন তারকা জুটি। ছবিতে দেখা যাচ্ছে, আকাশ জুড়ে আতসবাজির খেলা। পিছনে সারি সারি মানুষ মত্ত বর্ষবরণে। রাজ-শুভশ্রী দু’জনের পরনেই এ দিন ছিল সাদা রঙের পোশাক। শুভশ্রীর সিকুইনড সাদা পোশাক
যেন নীল আকাশে ধ্রুবতারার মতো। কোথাও আবার রাজের সঙ্গে আলোর খেলা দেখতে ব্যস্ত অভিনেত্রী। এই ছবিতে তারকা দম্পতি ও তাঁর পরিবারকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁদের অনুরাগীরা। গত বছরও একই ভাবে চুম্বন করে ২০২৪-কে স্বাগত জানিয়েছিলেন রাজ ও শুভশ্রী। সেই জন্য বিতর্কের মুখেও পড়েছিলেন বিধায়ক। তবে সেই সবে কান দেন না তারকা জুটি। একাধিক বার জনসমক্ষে পরস্পরকে চুম্বন করেছেন তাঁরা। এ দিকে, কিছু দিন আগেই কলকাতার মেট্রো স্টেশনে এক যুগলের চুম্বন দৃশ্য আলোচনায় উঠে এসেছিল। বর্ষীয়ান অভিনেত্রী মমতা শঙ্করও এই চুম্বনের বিরুদ্ধে সরব হয়েছিলেন। তিনি দাবি করেছিলেন, জনসমক্ষে চুম্বনের জন্যই নাকি আজকাল ধর্ষণের ঘটনা বাড়ছে। এমনকি চুম্বন নিয়ে পশুদের সঙ্গেও তুলনা টেনে এনেছিলেন
তিনি। সেই বিতর্কের মাঝেই রাজ-শুভশ্রীর উষ্ণ চুম্বন বেশ তাৎপর্যপূর্ণ বলাই যায়।