পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ December, ২০২৪

পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ December, ২০২৪ |
পুলিশ পরিচয়ে মহাসড়কে মাছবাহী পিক-আপ থামিয়ে চাঁদাবাজির ঘটনায় টিয়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক জুয়েল রানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার স্বেচ্ছাসেবক দল কলাপাড়া উপজেলা শাখার আহ্বায়ক জাকির হোসেন বাদল মৃধা এবং সদস্য সচিব ঢালী রুহুল আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জুয়েল রানাকে বহিষ্কার করা হয়েছে। উল্লেখ্য, সোমবার দিবাগত মধ্যরাতে জুয়েল রানার নেতৃত্বে একদল সন্ত্রাসী কলাপাড়া আমতলী মহাসড়কের রজপাড়ার বিশকানি এলাকায় মাছবাহী পিক-আপ থামিয়ে দুই লাখ টাকা চাঁদার দাবিতে চালক ও লাইনম্যানকে মারধর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জুয়েলসহ নয়জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় কলাপাড়া

থানায় মামলা দায়ের করা হয়েছে এবং বর্তমানে জুয়েলসহ অন্য আসামিরা জেলহাজতে রয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান