নেচে মঞ্চ মাতিয়ে কটাক্ষের শিকার তাসনিয়া ফারিণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২৪

নেচে মঞ্চ মাতিয়ে কটাক্ষের শিকার তাসনিয়া ফারিণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২৪ |
অভিনেত্রী তাসনিয়া ফারিণ।ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী একদিকে নিজের অভিনয় দক্ষতা আর অন্যদিকে মিষ্টি গানপর গলায় ভক্ত-অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন। কেবল অভিনয় কিংবা গান নয়, নাচেও রয়েছে তার বেশ দক্ষতা।সম্প্রতি কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (সিজেএফবি) বিশেষ সম্মাননা পুরস্কার অনুষ্ঠানে নেচে মঞ্চ মাতিয়েছেন ফারিণ। রাজধানীর একটি হোটেলে গত শনিবার (২৮ ডিসেম্বর) এই অনুষ্ঠানের আয়োজন করে সিজেএফবি।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। অনুষ্ঠান মঞ্চে ফারিণের নাচের সেই দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।ভিডিওতে দেখা যায়, পরনে কালো জিন্স পায়ে হাই হিলে গানের তালে মঞ্চ মাতাচ্ছেন তাসনিয়া ফারিণ। তবে ফারিণের নাচ দেখে বেশ কটাক্ষ করেছেন অনেক নেটিজেন।

একজন ভিডিওর কমেন্ট বক্সে লিখেছেন, ‘নায়িকারা যত জনপ্রিয় হয়ে ওঠে তত তাদের ধীরে ধীরে পোশাকটা ছোট হতে থাকে।’ আরেকজন লেখেন, ‘তার জনপ্রিয়তা নষ্ট করল সে নিজে।’ আরেকজন নেটিজেন লেখেন, ‘কাপড় আস্তে আস্তে আরও ছোট হয়ে যাবে। ব্যাপার না। সস্তা জনপ্রিয়তা অর্জন করতে হবে।’ ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় পা রাখেন তাসনিয়া। মায়ের ইচ্ছাতে অভিনয় শুরু তার।২০১৮ সালে তিনি বিকাশের একটি বিজ্ঞাপনে মাশরাফি মর্তুজার সঙ্গে কাজ করেন। একই বছর ভালোবাসা দিবসে ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকটি বেশ পরিচিতি এনে দেয় ফারিণকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর