ফোনের ব্যক্তিগত তথ্য হ্যাকারদের থেকে সুরক্ষিত রাখবেন যেভাবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২৪

ফোনের ব্যক্তিগত তথ্য হ্যাকারদের থেকে সুরক্ষিত রাখবেন যেভাবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২৪ |
ডিজিটাল মাধ্যমে নিজের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে কমবেশি সবাই চিন্তিত থাকেন। যেকোনো সময় নিজের অজান্তেই সাইবার অপরাধীদের খপ্পরে পড়ে খোয়া যেতে পারে ব্যক্তিগত সব তথ্য। বিশেষ করে অনলাইনে কেনাকাটা করতে গিয়ে অনেকেই সাইবার প্রতারণার শিকার হচ্ছেন। যেমন ধরেন, নেট ব্যাঙ্কিং করতে গিয়ে বা কিউআর কোড স্ক্যান করতে গিয়েও এমন বিপদে পড়তে পারে যে কেউ। কেননা, এসময় চোখের পলকে ফোনে ম্যালঅয়্যার বা বিপজ্জনক ভাইরাস ইনস্টল করে দিচ্ছে সাইবার অপরাধীরা। ফলে অজান্তেই ফোনের সব ব্যক্তিগত ও গোপন তথ্য চলে যাচ্ছে প্রতারকদের কবলে। তাহলে কীভাবে নিজের ফোনের যাবতীয় তথ্য সুরক্ষিত রাখবেন? চলুন জেনে নিই সে সম্পর্কে— ১. ফোনের সফ্টঅয়্যার সব সময় আপডেট করে রাখুন। আপনার স্মার্টফোনে

যদি সফ্টঅয়্যার আপডেট করা থাকে, তাহলে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থার সুবিধা পাবেন। ২. যখন কোথাও যাবেন, মনে করে ফোনের ‘প্রাইভেসি সেটিংস’-এ কিছু বদল করে নিন। সবচেয়ে আগে নিজের ফোনের লোকেশন ম্যাপ বন্ধ রাখুন। তাহলে আপনার ফোন ট্র্যাক করা যাবে না। ৩. অন্যের ফোন বা কম্পিউটার থেকে পছন্দের ডেটা নিতে চাইছেন, অথচ ভাইরাসের ভয়ে আপনি দু’বার ভাবছেন। কিংবা এমন অনেক ওয়েবসাইট আছে, সেখানে ঢুকলেই ফোনে ভাইরাস হানা দিচ্ছে, যা আপনার ফোনের ডেটা বা অ্যাপের কাজ আটকে দিচ্ছি। এ সব থেকে মুক্তি পেতে ফোনে অ্যান্টিভাইরাস ইনস্টল করে রাখুন। এমন অ্যান্টিভাইরাস বাছুন যাতে ভাইরাস স্ক্যানিং-এর ব্যবস্থা আছে। আছে পাসওয়ার্ড লকের সুবিধাও। ৪. ফোনের লকস্ক্রিন পাসওয়ার্ড দেখেশুনে

রাখুন। চেষ্টা করতে হবে অর্থহীন ও জটিল সংখ্যা পাসওয়ার্ডে রাখার। অক্ষর, সংখ্যা এবং চিহ্ন একই সঙ্গে পাসওয়ার্ডে রাখতে হবে। বড় পাসওয়ার্ড দিলে তা ভাঙা তুলনামূলক ভাবে কঠিন হয়ে যায়। ৫. নিখরচার ওয়াইফাই ব্যবহার করে কোনো অ্যাপ ইনস্টল করবেন না। অজানা অ্যাপের মাধ্যমে ম্যালঅয়্যার বা ক্ষতিকর সফ্টঅয়্যার ইনস্টলড হয়ে যেতে পারে ফোনে। যদি কোনো অ্যাপ ডাউনলোড করতেই হয়, তা হলে চেক বক্সে ক্লিক করার আগে ভাল করে নিয়মাবলি পড়ে নিন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম