আমি প্লেন থেকে ঝাঁপ মারছি, সরি মা! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৪

আমি প্লেন থেকে ঝাঁপ মারছি, সরি মা!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৪ |
দুবাই গিয়ে বিকিনি পরার ছবি শেয়ার করলেন টালিউডের এই সুন্দরী নায়িকা। আর যা দেখে নেটিজেনদের তো রীতিমতো চক্ষুস্থির। অবশ্য তার সৌন্দর্য নিয়ে নতুন করে কিছুই বলার নেই। তবে স্নানপোশাকে যেন তা আরও বেড়েছে। ‘কাজললতা’, ‘সাঁঝের বাতি’, ‘সাহেবের চিঠি’র মতো একাধিক ধারাবাহিকে কাজ করেছেন এই অভিনেত্রী। সঙ্গে জিতের ছবি ব্যুমেরাংয়েও দেখা গিয়েছে। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কার কথা হচ্ছে। ঠিকই ধরেছেন স্নান পোশাকে থাকা এই মেয়েটি দেবচন্দ্রিমা সিংহ রায়। দুবাই থেকে ছবিখানা পোস্ট করে নিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। নীল রঙের পোশাকটিকে অবশ্য বিকিনি বলা ঠিক হচ্ছে না, এটি হল মনোকিনি। দেখা গেল বহুতলের ছাদে সুইমিং পুল। আর পায়ে পায়ে সেদিকেই হেঁটে চলেছেন দেবচন্দ্রিমা। চুল

গুটিয়ে মাথার ওপরে তোলা। মাথায় সানগ্লাস। পেছন থেকে ছবিটা নেওয়া হয়েছে। নীল-সবুজ রঙের মনোকিনি দেবচন্দ্রিমার গায়ে। ইনস্টাগ্রাম স্টোরিতে ফোটোটি পোস্ট করেন তিনি। কালারস চ্যানেলের সুপার ন্যাচারাল ধারাবাহিক ‘সুহাগন চুড়েল’-এ তিন মুখ্য চরিত্রের অন্যতম ছিলেন দেবচন্দ্রিমা। রীতিমতো এক বছর ধরে ক্রমাগত অডিশন দিয়ে কাজ পেয়েছেন। সেই জন্য, টালিউডেও সেভাবে কাজ করা হয়ে ওঠেনি তার। বাংলায় হইচই-এর পরিণীতা সিরিজে শেষ দেখা গিয়েছে তাকে। আপাতত দুবাইতে ছুটি কাটাচ্ছেন। আর সেখানকার ছবি-ভিডিও শেয়ার করে চলেছেন সোশ্যালে। দুবাই গিয়ে একেবারে ১৩০০০ ফিট থেকে ঝাঁপ দেন অভিনেত্রী। ভারতে এখনো স্কাই ডাইভিং করার সুযোগ নেই। একাধিক তারকার মতো, তাই দুবাইতেই ছুটেছুলেন দেবচন্দ্রিমাও। সেই ভিডিও শেয়ার করে লেখেন, ‘এটা পাখির

মতো, এটা আমি! আমি প্লেন থেকে ঝাঁপ মারছি। সরি মা…!’ তবে বিকিনি পরায় অনেক কটাক্ষ। অনেকেই তার রুচিবোধ নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও তাতে কান দিতে একেবারেই রাজি নন তিনি। বলেন, ‘আমার যথেষ্ট রুচিবোধ আছে। চাইলেই সোশ্যাল মিডিয়ায় নিজের ইচ্ছেমতো পোশাকে ছবি দিতে পারি। তাতে কারওরই কিছু বলার নেই। আমার কাজ নিয়ে যেমন প্রশংসা হয়, তেমন পোশাক নিয়ে নিন্দেও ওঁরা চাইলেই করতে পারেন। তবে এসব নিয়ে আমি অন্তত মাথা ঘামাতে রাজি নই।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর