অবৈধ বাংলাদেশি শনাক্তে ভারতজুড়ে চলছে অভিযান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ December, ২০২৪

অবৈধ বাংলাদেশি শনাক্তে ভারতজুড়ে চলছে অভিযান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ December, ২০২৪ |
ভারতে বসবাসকারী অবৈধ বাংলাদেশি শনাক্তে জোরালো অভিযানে শুরু হয়েছে। দিল্লি, মহারাষ্ট্রের পাশাপাশি আসামেও চলছে অভিযান। অন্যদিকে দেশব্যাপী পৃথক এক অভিযানে আনসারুল্লাহ বাংলা টিমের একাধিক সদস্য আটকের পর পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। মহারাষ্ট্র পুলিশ সোমবার জানিয়েছে, গত দুই দিনের অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ৮ বাংলাদেশিকে। পুলিশ সূত্রে জানা গেছে, থানেতে অবৈধভাবে থাকছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শনি ও রোববার অভিযানে নামে। কালহার এবং কোনগাঁওতে তল্লাশি চালানো হয়। এর পর এক নারীসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের সবারই বয়স ২২-৪২ বছরের মধ্যে। পুলিশকে তারা ভারতে থাকার জন্য কোনো বৈধ নথি দেখাতে পারেননি। তাদের মধ্যে ৩

জন ভাঙা-লোহালক্কড় বিক্রির কারবার করতেন। ২ জন শ্রমিকের কাজ করতেন। একজন রাজমিস্ত্রি ও একজন কলমিস্ত্রি ছিলেন। ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে সোমবার ৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধেও অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ উঠেছে। আগরতলা রেলওয়ে স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। কেরালায় ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় কর্মচারীদের মজুরি কিছুটা বেশি হওয়ায় কাজের প্রলোভন দেখিয়ে মাঝেমধ্যেই সেখানে অবৈধভাবে বাংলাদেশিদের নিয়ে আসার অভিযোগ রয়েছে। সম্প্রতি আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেপ্তারের পর অবৈধ বাংলাদেশিদের শনাক্তকরণে সতর্ক অবস্থান নিয়েছে কেরালা রাজ্য সরকার। তবে সোমবারে এই রাজ্যে একজনও গ্রেপ্তার হয়নি। সোমবার আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা জানান, সে রাজ্য থেকে ৬ অবৈধ বাংলাদেশিকে আটকানো হয়েছে। তাদের প্রত্যেকের

বিরুদ্ধেই অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগ রয়েছে। তবে ভারত-বাংলাদেশ সীমান্তের কোন অংশ দিয়ে অনুপ্রবেশ হচ্ছিল, সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এদিন এক্স হ্যান্ডেলে হেমন্ত বিশ্বশর্মা লেখেন, আসামে অবৈধ অনুপ্রবেশে কোনো রেয়াত করা হবে না। অনুপ্রবেশ প্রচেষ্টার ওপর কড়া নজর রাখছে আসাম পুলিশ। ৬ জন বাংলাদেশিকে ধরে ফেরত পাঠানো হয়েছে বলেও জানান তিনি। পশ্চিমবঙ্গের দুই বিধানসভায় দুইটি আলাদা ঠিকানায় ভোটার কার্ড বানিয়ে ফেলেছিল দুই জঙ্গি। দুজনেই বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিমের সদস্য। একজনের নাম মোহাম্মদ শাদ রাডি। মুর্শিদাবাদের দুই বিধানসভা, হরিহরপাড়া এবং নওদায় ভোটার লিস্টে নাম তোলে সে। জানা গেছে, বেশ কয়েক বছর আগেই পশ্চিমবঙ্গে আসে সে। এরপর হরিহরপাড়ার কেদারতলায়

দাদুর বাড়িতে এসে ওঠে। আধার কার্ড এমনকি পাসপোর্টও বানিয়ে ফেলেছিল শাদ শেখ। এর আগে গত রোববার দিল্লি পুলিশ জানায়, দিল্লিতে বসবাসকারী অবৈধ বাংলাদেশি শনাক্ত শুরু হয়েছে। ভারতের উত্তর-পূর্বে বাংলাদেশের সঙ্গে প্রায় ১ হাজার ৮৮৫ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। গত জুলাই-আগস্টে বাংলাদেশ ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠলে দুদেশের সীমান্তে নজরদারি বাড়ায় বিএসএফ। বিএসএফ জানায়, আগস্ট মাস থেকে এখনও পর্যন্ত ১৭০ জনেরও বেশি অনুপ্রবেশকারীকে আসামে আটকানো হয়েছে। তাদের অধিকাংশকে সীমান্ত থেকে ফের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ দলের নেতা রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা