আল্লুর কোলে উঠে নাচ, নীরবতা ভাঙালেন রাশমিকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪

আল্লুর কোলে উঠে নাচ, নীরবতা ভাঙালেন রাশমিকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ |
মূল্যবান লালচন্দন গাছ চোরাচালানের গল্প নিয়ে গড়ে উঠেছে ‘পুষ্পা টু’ সিনেমা কাহিনি। সিনেমাটিতে ‘পুষ্পা’ ও ‘শ্রীবল্লী’ চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। গত ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছে; তাবড় তাবড় তারকাদের সিনেমার রেকর্ডও ভেঙেছে এটি। ‘পুষ্পা টু’ সিনেমার ‘পিলিংস’ গানটি প্রেক্ষাগৃহে মুক্তির আগেই প্রকাশ করেন নির্মাতারা। এ গানে আল্লু অর্জুনের কোলে উঠে নাচতে দেখা যায় রাশমিকাকে। এ নিয়ে অন্তর্জালে সমালোচনার ঢেউ বইছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী। ‘পুষ্পা টু’ সিনেমা মুক্তির কয়েক দিন আগে, ‘পিলিংস’ গানের শুটিং করেন আল্লু অর্জুন-রাশমিকা। এ তথ্য উল্লেখ করে রাশমিকা মান্দানা গালাতা প্লাসকে বলেন, “পুষ্পা টু’ সিনেমা মুক্তির কয়েক

দিন আগে ‘পিলিংস’ গানের শুটিং করেছি। পাঁচ দিন লেগেছে পুরো গানের শুটিং করতে।” গানটির শুটিং করার আগে রিহার্সেল করেন রাশমিকা-আল্লু অর্জুন। রিহার্সেলের ভিডিও দেখার পর যে অনুভূতি হয়েছিল সেই প্রসঙ্গে রাশমিকা মান্দানা বলেন, “এটি আমাকে বিস্মিত করেছিল। কারণ রিহার্সেলের ভিডিওটি দেখার পর মনে হয়েছিল, ‘এটা কী হচ্ছে?’ বেশিরভাগ সময়ই ভাবতাম যে, আমি আল্লু অর্জুন স্যারের কোলে উঠে নাচছি।” আল্লু অর্জুনের কোলে উঠে নাচার শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে রাশমিকা মান্দানা বলেন, “আমার কেবল মনে হচ্ছিল, ‘আমি এটা কীভাবে করব?’ আমার অস্বস্তি হচ্ছিল। এরপর আমার উপলদ্ধি হয়, ‘আমার পরিচালক ও সহশিল্পীর কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করব।’ তারপর আমি বলি, ‘চলো এটা করি। যদি সিনেমার জন্য এটা

করা প্রয়োজন হয়, তবে চলো করি।’ আপনি একবার যদি মানুষকে বিশ্বাস করেন, তবে সেই কাজটি আনন্দের হয়ে ওঠে।” ‘পুষ্পা টু’ সিনেমায় আল্লু অর্জুনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। ‘পুষ্পা’ সিনেমায় এসপি ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে অভিনয় করেছিলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল। ন্যাড়া মাথার এই আইপিএস অফিসারের পারফরম্যান্স মুগ্ধ করে দর্শকদের। ‘পুষ্পা টু’ সিনেমায়ও একই চরিত্রে দেখা যায় ফাহাদ ফাসিলকে। ‘পুষ্পা টু’ সিনেমা প্রথমটির চেয়ে আরো বেশি চমকপ্রদ হবে বলে আগেই আশ্বাস দিয়েছিলেন নির্মাতারাও। বাজেটে আনেন পরিবর্তন। প্রথম সিনেমার তুলনায় যা দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি; এবার তা ৪০০-৫০০ কোটি রুপি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল