খুলনায় রংমিস্ত্রিকে গুলি করে হত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪

খুলনায় রংমিস্ত্রিকে গুলি করে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪ |
খুলনায় মো. সোহেল (৩০) নামে এক রংমিস্ত্রিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরের হাজী মুহসীন রোডে এ ঘটনা ঘটে। নিহত সোহেল সাতক্ষীরার আমুলিয়া রাজাপুরের খালেক কারিগরের ছেলে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনির উল গিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে মহানগরের বাবুখান রোডের দ্বিতীয় গলির বাসিন্দা রংমিস্ত্রি মো. সোহেলকে দুর্বৃত্তরা গুলি করে। এতে তার পিঠের ডান পাশে গুলি লেগে পেটের বাম দিক দিয়ে বের হয়ে যায়। স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় তাকে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) শেখ মনিরুজ্জামান

মিঠু বলেন, রাতে নগরের হাজী মহসীন রোডে গুলিবিদ্ধ হয়ে মো. সোহেল নামে এক যুবক খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে তদন্ত চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওজন কমানোর ওষুধ নেওয়ার আগে যা জানা জরুরি যুক্তরাষ্ট্রে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাংলাদেশি নারীকে হত্যা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম শুনে চমকে যাবেন এবার কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা শুরু হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসর পহেলা বৈশাখের আগে দাম বাড়ল ইলিশের, পিছিয়ে নেই মুরগীও জান্তাপ্রধান মিন অং হ্লাইং মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত তীব্র সংকটে পাকিস্তানে এক রাতেই দ্বিগুণ বাড়ল জ্বালানি তেলের দাম সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল স্কুলগামী শিক্ষার্থীদের বড় সুখবর দিলো সরকার বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম