রেলওয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, পিএসসির আরও দুই কর্মচারী গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৪
     ৮:৩২ অপরাহ্ণ

আরও খবর

নিখোঁজের ১২ ঘণ্টা পর খাল থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, ‘অদৃশ্য শক্তির ডাক’- দাবি

জামায়াত নেতার নেতৃত্বে সিলেটে সরকারি রাস্তার বিপুল পরিমাণ ইট লুটপাট: ৬ জন আটক

পূবালী ব্যাংকের লকার থেকে ব্যবসায়ী সুমন কুমার দাসের ২০০ ভরি স্বর্ণালংকার উধাও

উপবৃত্তির লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে ও ভিডিও ধারণ, ধর্ষক জামায়াত নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড সক্রিয় দুই প্রজন্মের শীর্ষ সন্ত্রাসীদের তালিকা এবং ইতিহাস: শেষ পর্ব

বিদেশে পলাতক শিবিরের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের নির্দেশে পুলিশি পাহারায় থাকা চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী-আওয়ামী লীগ নেতার বাড়ি লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা।

মসজিদের টাকা নিয়ে তুমুল সংঘর্ষ

রেলওয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, পিএসসির আরও দুই কর্মচারী গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৪ | ৮:৩২ 189 ভিউ
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) বাংলাদেশ রেলওয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত মঙ্গলবার আগারগাঁও বিপিএসসি প্রধান কার্যালয় এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে সিআইডির সাইবার ইউনিট। গ্রেপ্তারকৃতরা হলেন— পিএসসির বিজ্ঞাপন শাখার অফিস সহকারী আব্দুল আজিম (৪৯) ও পরিচ্ছন্নতা কর্মী রুপন চন্দ্র দাস (৪৪)। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল, বিপিএসসির বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র, পরীক্ষার্থীদের প্রবেশপত্র, বিভিন্ন ব্যাংকের চেক ও নগদ টাকা উদ্ধার করা হয়। বুধবার সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার (এসএসপি) আজাদ রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, একটি সংঘবদ্ধ চক্র গত ৫ জুলাই বিপিএসসি কর্তৃক আয়োজিত সাব অ্যাসিস্ট্যান্ট

ইঞ্জিনিয়ারের (নন ক্যাডার) নিয়োগ পরীক্ষার প্রশ্ন এবং প্রশ্নের উত্তরপত্র চাকরি প্রত্যাশিদের কাছে বিক্রি করেন। ওই ঘটনায় তার দুদিন পর ৯ জুলাই পল্টন মডেল থানায় একটি মামলা করে সিআইডি। মামলা তদন্তকালে প্রশ্নফাঁস চক্রে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। এ পর্যন্ত প্রশ্নফাঁস মামলায় ২২ জনকে গ্রেপ্তার রয়েছে। এর মধ্যে দুই জন আদালতে আত্মসমর্পণ করেছেন। তিনি জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা বিগত বছরগুলোতে অর্থের বিনিময়ে বিসিএসসহ পিএসসির বিভিন্ন গ্রেডের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টাইমস স্কোয়ারে ‘সম্প্রীতির নববর্ষ’ উদযাপন ১১ এপ্রিল তেল সরবরাহ নিয়ে বিশ্বকে সতর্কবার্তা সৌদি আরামকোর যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করেন ভারতীয় ক্রিকেটার ‘ছাত্রলীগ’ সন্দেহে ঢাবি শিক্ষার্থীকে মারধর, মায়ের এজাহার ২৫শে মার্চ সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউটের সিদ্ধান্ত সরকারের প্রতিরক্ষার প্রশ্নে ট্রাম্পে আটকে গেছে ইউরোপ ইরানের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না: ট্রাম্প ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় না ফেরার দেশে আরও এক মার্কিন সেনা যুক্তরাষ্ট্রে ওয়ার্ক পারমিট বিধিমালা সংস্কার হচ্ছে মেয়র মামদানির বাড়ির সামনে কট্টরপন্থীদের বিক্ষোভ, বিস্ফোরক নিক্ষেপ লেবাননের মানচিত্র নতুনভাবে আঁকার চেষ্টা করছে ইসরায়েল ‘এক লিটার তেলও’ রপ্তানি করতে দেবে না ইরান অতর্কিত হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’ চাঁদা না পেয়ে সরকারি নিয়মের অজুহাতে চেয়ারম্যানের ওপর বিএনপি নেতাদের মব ওসমান হাদি হত্যার প্রধান আসামি গ্রেপ্তারে এনসিপি-ইনকিলাব মঞ্চে আতঙ্ক ৩৪টা সইয়ে বন্দী একটা গ্রাম : হালাল মাইক, হারাম সাউন্ডবক্স চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব যে দেশে ফুল নিয়ে হাঁটা বিপজ্জনক : একটা ভাঙা বাড়ি, চারটা গ্রেপ্তার, একটা প্রশ্ন অগ্নিঝরা ৮ মার্চ: বঙ্গবন্ধুর দর্শনে নারী-সমতা ও সোনার বাংলার প্রতিশ্রুতি বিএনপির স্মৃতিশক্তি বড় অদ্ভুত, নিজের ঘোষিত সন্ত্রাসীকেই চিনতে পারে না!