অস্কারের দৌড়ে এগিয়ে পাকিস্তানের অ্যানিমেশন ফিল্ম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২৪

অস্কারের দৌড়ে এগিয়ে পাকিস্তানের অ্যানিমেশন ফিল্ম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২৪ |
৯৫তম অস্কারের সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে সংক্ষিপ্ত তালিকায় নাম উঠেছিল সাইম সাদিকের সাড়া জাগানো সিনেমা ‘জয়ল্যান্ড’র। শেষ পর্যন্ত চূড়ান্ত মনোনয়ন না পেলেও সংক্ষিপ্ত তালিকাতে নাম উঠিয়েই ইতিহাস গড়েছিল তারা। এবার ৯৭তম অস্কারে দুই বিভাগে সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়ে রীতিমত ইতিহাস গড়েছে পাকিস্তানের প্রথম হাতে আঁকা অ্যানিমেটেড ফিচার ফিল্ম ‘দ্য গ্লাসওয়ার্কার’। নভেম্বরে অস্কার কর্তৃপক্ষ জানায়, সেরা অ্যানিমেটেড ফিচার বিভাগে ৩১টি সিনেমাকে সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে। সে তালিকায় বিশ্বজুড়ে সাড়া জাগানো ‘ডেস্পিকেবল মি ৪’, ‘ইনসাইড আউট ২’, ‘কুং ফু পান্ডা ৪’, ‘দ্য ওয়াইল্ড রোবট’-এর মতো সিনেমার সঙ্গী হয়েছে দ্য গ্লাসওয়ার্কারও। এছাড়া সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগেও সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছে হাতে

আঁকা এই অ্যানিমেটেড ফিল্ম। দুই বিভাগেই পাঁচটি করে সিনেমা চূড়ান্ত মনোনয়ন পাবে। যার মধ্যে অ্যাকাডেমি ভোটারদের কাছ থেকে সবচেয়ে বেশিসংখ্যক ভোট পাওয়া সিনেমাগুলোকে আগামী বছরের ৩ মার্চ আনুষ্ঠানিকভাবের পুরস্কৃত করা হবে। যুদ্ধবিধ্বস্ত এক নগরে গ্লাসওয়ার্কার ভিনসেন্ট এবং তার এক ক্লায়েন্টের মেয়ে আলিজের সম্পর্কের আখ্যান দ্য গ্লাসওয়ার্কার। কীভাবে যুদ্ধ তাদের সম্পর্কে প্রভাব ফেলে সেটাই নিপুণ চিত্রাঙ্কনের মাধ্যমে পর্দায় তুলে আনা হয়েছে। প্রায় ১৪০০ কাট এবং আড়াই হাজার ড্রয়িংয়ে তৈরি সিনেমাটি গত ২৬ জুলাই পাকিস্তানে মুক্তি পায়। সিনেমাটি নির্মাণ করেছেন উসমান রিয়াজ। তথ্যসূত্র: সামা টিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!