‘তুফানের’ পর এবার ‘তাণ্ডব’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২৪

‘তুফানের’ পর এবার ‘তাণ্ডব’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২৪ |
ঢাকাই ছবির শীর্ষনায়ক শাকিব খান। ঈদে তাঁর ছবি মানেই যেন দর্শকদের হৃদয়ে ভিন্ন আমেজ। তাঁর ভক্তদের উৎসবের বাড়তি আনন্দ। তাই গত বছর এবং এ বছরজুড়ে ঈদের সিনেমা মানেই ছিল শাকিব খানের জয়জয়কার। তরুণ পরিচালক হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ নিয়ে নতুন করে জনপ্রিয়তার জোয়ারে ভেসেছিলেন শাকিব। তারপর এ বছর রায়হান রাফী নির্মিত ‘তুফান’ দিয়ে সেই জোয়ারে যেন নতুন হাওয়া দিয়েছেন তিনি। নতুন করে দর্শক টেনেছে সিনেমাটি; দেশে বিদেশে হয়েছে সমাদৃত। সিনেমা মুক্তির পরপরই ঘোষণা দিয়েছিলেন তুফান ২ নির্মিত হবে। সেটি আগামী ঈদে মুক্তি পেতে পারে। কিন্তু আপাতত সেটি হচ্ছে না বলে কিছুদিন আগে জানিয়েছেন শাকিব খান। তাহলে রায়হান রাফী আর শাকিব জুটির নতুন

কিছু কি হবে না? এমন প্রশ্ন যখন ভক্তদের হৃদয়ে, ঠিক তখনই এলো নতুন খবর। শাকিব খান ও রায়হান রাফী জুটি হয়ে আবারও আসছেন পর্দায়। তুফান ২ না হলেও নতুন নামে নতুন সিনেমা নিয়েই হাজির হবেন দু’জন। নতুন সিনেমাটির নাম ‘তাণ্ডব’। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধিত হয়েছে বলে এফডিসি পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন সূত্রে জানা গেছে। তিনি বলেন, গত শনিবার নতুন একটি সিনেমার নাম পরিচালক সমিতিতে নিবন্ধিত হয়েছে, যেটির নাম ‘তাণ্ডব’। এটির পরিচালক রায়হান রাফী। এ ছবিতেই নায়ক থাকছেন শাকিব খান। আপাতত তথ্য এতটুকুই। তবে এ বিষয়ে রায়হান রাফীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু জানাতে রাজি হননি। জানা গেছে,

অ্যাকশনধর্মী সিনেমা হবে ‘তাণ্ডব’। তুফানের মতোই এটিও প্রযোজনা করবে আলফা আই-এসভিএফ বাংলাদেশ। চলতি সপ্তাহে সিনেমাটির ঘোষণা আসার কথা রয়েছে বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। সিনেমাটি আসছে ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলেও সূত্রের খবর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ যুদ্ধ বন্ধের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩ রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা চার দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তিতে গ্রাহকরা রয়েল বেঙ্গল টাইগার ও বাংলাদেশের পতাকা হাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয় রাজধানীতে ৩ ঘণ্টার ঝুমবৃষ্টি তাপমাত্রা কমল ১০ ডিগ্রি নিউইয়র্ক উৎসবে তানভীর মোকাম্মেলের ‘মতুয়ামঙ্গল’ ‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী