ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না
দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে
বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম
ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন
জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার
১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা
২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম
এস আলম গ্রুপের বিরুদ্ধে ২০০০ কোটি টাকার ঋণখেলাপি মামলা
দেশে প্রথমবারের মতো এস আলম গ্রুপের বিরুদ্ধে ঋণখেলাপি মামলা দায়ের হয়েছে। চট্টগ্রাম নগরের চৌমুহনী জীবন বিমা শাখা দুই হাজার কোটি টাকার ঋণখেলাপি মামলা দায়ের করেছে জনতা ব্যাংক ।
রোববার (১ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম অর্থ ঋণ আদালতের জজ মুজাহিদুল রহমানের আদালতে মামলাটি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম।
জনতা ব্যাংকের আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলাম জানান, এস আলম গ্রুপের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকার এই মামলাটি দায়ের করেছে জনতা ব্যাংকের নগরীর চৌমুহনী জীবন বিমা শাখা।
জানা গেছে, ২০ নভেম্বর জনতা ব্যাংক খেলাপিঋণ আদায়ে এস আলম গ্রুপের ১ হাজার ৮৬০ শতাংশ জমি নিলামে তোলে। ১ হাজার ৮৫০ কোটি টাকার খেলাপি ঋণ
আদায়ের জন্য গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং করপোরেশন লিমিটেডের কাছে এই টাকা অনাদায়ী হয়ে পড়েছে। জনতা ব্যাংকের চট্টগ্রামের সাধারণ বিমা ভবন করপোরেট শাখা থেকে এই ঋণ নেওয়া হয়। সে শাখা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে নিলাম ডাকে। ২০০৪ সাল থেকে এস আলম গ্রুপ জনতা ব্যাংকের গ্রাহক। ব্যাংকটির চট্টগ্রামের সাধারণ বিমা ভবন করপোরেট শাখার দেওয়া ঋণের ৮০ শতাংশের বেশি নিয়েছে গ্রুপটি। এই শাখায় এস আলম গ্রুপের ঋণের পরিমাণ ১০ হাজার ১০০ কোটি টাকা, যার পুরোটাই খেলাপি। ঋণের বিপরীতে ব্যাংকটিতে বন্ধক রয়েছে ২ হাজার ৭৪৯ কোটি টাকার জমি ও স্থাপনা। আপাতত গ্লোবাল ট্রেডিং করপোরেশনের ঋণ আদায়ে নিলাম ডাকা হলেও ধীরে ধীরে বাকি ঋণের জন্য অন্য বন্ধকি
সম্পত্তি নিলামে তোলা হবে জানা গেছে।