স্কুলছাত্রকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ওসির বিরুদ্ধে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২৪

স্কুলছাত্রকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ওসির বিরুদ্ধে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২৪ |
কক্সবাজারের টেকনাফ থানার ওসির বিরুদ্ধে সপ্তম শ্রেণির এক ছাত্রকে অস্ত্র দিয়ে মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। স্বজন ও এলাকাবাসীর দাবি, অস্ত্র হাতে ধরিয়ে জোর করে শিশুটির স্বীকারোক্তি আদায় করেছেন ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন। এর পর মামলা দিয়ে তাকে আদালতে তোলা হয়। আদালত শিশুটিকে কারাগারের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠিয়েছেন। ওসিকে প্রত্যাহার ও শিশুটির মুক্তি চেয়ে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেছেন উখিয়া-টেকনাফের শিক্ষার্থীরা। পুলিশের করা মামলায় বলা হয়েছে, গত ২৬ নভেম্বর ভোরে পুলিশ খবর পায়, হ্নীলার দরগাহপাড়া এলাকায় দুই ব্যক্তি অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালানোর চেষ্টা করেন। এ সময় একজনকে তার হাতে থাকা শপিং ব্যাগসহ

আটক করা হয়। ব্যাগে কী আছে জানতে চাইলে তিনি বলেন, অস্ত্র ও গুলি আছে। সাক্ষীদের সামনে ব্যাগ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও ৪০ রাউন্ড কার্তুজ পাওয়া যায়। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই স্কুলছাত্রকে তাদের চোখের সামনেই আটকের নাটক মঞ্চস্থ করে পুলিশ। তার বাড়িতে তল্লাশি করে কিছুই পায়নি। একজনের বাড়ি থেকে অস্ত্রগুলো উদ্ধার করে পুলিশ। তখন এলাকাবাসী ১৪ বছরের শিশুটিকে দাঁড়িয়ে কান্না করতে দেখেন। এর পর তার বাবার অস্ত্র বলে জোরপূর্বক স্বীকারোক্তি নেয় পুলিশ। এক সাক্ষী বলেন, ‘আমি ফজরের নামাজের উদ্দেশ্যে মসজিদে যাচ্ছিলাম। এ সময় একজন ওসি পরিচয় দিয়ে দাঁড় করান। তখন এক শিশুকে তার বাড়ি থেকে নিরস্ত্র অবস্থায় বের

করে আনতে দেখি। ওসি অস্ত্রসহ তাকে আটক করার কথা বলে সাদা কাগজে আমাকে সই দিতে বলেন। আমি সই করতে না চাইলে ধমক দেন।’ ভুক্তভোগীর বাবা উপজেলা যুবলীগের সদস্য। তিনি বলেন, ‘মূলত রাজনৈতিক এবং নির্বাচন নিয়ে একটি পক্ষ পরিকল্পিতভাবে আমাকে না পেয়ে আমার শিশুপুত্রকে অস্ত্র মামলায় ফাঁসানো হয়েছে। তার কাছ থেকে জোর করে অস্ত্র উদ্ধারের স্বীকারোক্তি নিয়েছে পুলিশ। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে। আমার ছেলে তিনবার বৃত্তি পেয়েছে। চলমান বার্ষিক পরীক্ষায় আমার ছেলে অংশ নিতে পারল না। এ ঘটনায় সরকারের কাছে তদন্তপূর্বক মামলা প্রত্যাহার ও আমার সন্তানের মুক্তি দাবি করছি।’ ওসি গিয়াস উদ্দিনের দাবি, সাক্ষীদের উপস্থিতিতে ওই শিশুর কাছ থেকে অস্ত্র

জব্দ করা হয়েছে। পুলিশের স্বীকারোক্তি আদায়ের ভিডিও কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে গেছে, সে বিষয়ে তিনি কিছু বলেননি। এদিকে ওসি গিয়াস উদ্দিনকে প্রত্যাহার, শিশুটির মুক্তিসহ ১০ দাবিতে আজ রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাবিতে পড়ুয়া উখিয়া-টেকনাফের শিক্ষার্থীরা মানববন্ধন করেন। তাদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব উখিয়া-টেকনাফ (ডুসাট)’ মানববন্ধন আয়োজন করে। এ বিষয়ে কক্সবাজার পুলিশ সুপার মো. রহমত উল্লাহ বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম