আগামীদিনের রাজনীতি চাই নদী ও পরিবেশ কেন্দ্রিক – সুমন শামস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২৪

আগামীদিনের রাজনীতি চাই নদী ও পরিবেশ কেন্দ্রিক – সুমন শামস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২৪ |
নদী ও জলবায়ু পরিবর্তন শীর্ষক সেমিনারের আয়োজন করেছে নদী ও প্রাণ প্রকৃতি রক্ষা সামাজিক সংগঠন নোঙর বাংলাদেশ। আজ শনিবার (৩০ নভেম্বর) সকালে নোঙর- গলাচিপা শাখার আয়োজনে পটুয়াখালী গলাচিপা অফিসার্স ক্লাব হলরুমে আয়োজিত এ সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন নোঙর' বাংলাদেশ প্রতিষ্ঠিাতা সভাপতি সুমন সামস। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব, নাসিম রেজা। এসময় মোঃ নাসিম রেজা বলেন, একটি দেশের প্রাণ হচ্ছে নদী, এ নদীকে বাচাঁতে সরকারের চলমান কর্মসূচীর পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগীতায় স্বেচ্ছায় শ্রম দিয়ে যাচ্ছেন, তার মধ্যে 'নোঙর' অন্যতম। নদী ও পরিবেশ রক্ষায় সর্বশ্রেণীর নাগরিকদের এগিয়ে আসার

আহবান জানান তিনি। অনুষ্ঠানের প্রধান অতিথি নোঙর বাংলাদেশের প্রতিষ্ঠাতা সুমন শামস বলেন, নদীমাতৃক বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় আগামীদিনের রাজনীতি চাই নদী ও পরিবেশ কেন্দ্রিক। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ সহ সমগ্র পৃথিবী আজ ভয়াবহ বিপর্যয়ের মুখামুখি দাড়িয়েছে। তাই এ সংকট সমগ্র বিশ্বের মানবজাতির জন্য অশনি সংকেত। এ পরিস্থিতি মোকাবিলার জন্য নদী ও প্রাণ-প্রকৃতি এবং পরিবেশ রক্ষার বিকল্প নেই। তাই বাংলাদেশের নদ-নদী দখল-দূষণ মুক্ত করতে সরকারের সংশ্লিষ্ট সকল বিভাগকে একযোগে আরো বেশি উদ্যোগ গ্রহণ করতে হবে। পাশাপাশি উপকূলিয় অঞ্চলের অধীবাসীদের আরো বেশি সচেতন হতে হবে। আগামি প্রজন্মকে সুন্দর একটি পৃথিবী উপহার দিতে এই কার্যক্রম দেশব্যাপী চলমান থাকবে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণ প্রজন্মকে সাথে

নিয়ে প্রচুর পরিমাণ বৃক্ষ রোপণে সম্পৃক্ত করতে হবে। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন উপজেলা অফিসার্স ইনচার্জ ( ওসি) মোঃ আসাদুর রহমান, প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, গলাচিপা ডিগ্রী কলেজ এর সাবেক অধ্যাক্ষ মোঃ রফিকুল ইসলাম, উপ-পরিচালক পটুয়াখালী নদী বন্দরের মোঃ শাহাদাৎ হোসেন, গোলখালী ইউপি চেয়ারম্যান মোঃ নাসিরুদ্দিন হাওলাদার। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন 'নোঙর' গলাচিপা ইউনিটের আহব্বায়ক মু. খালিদ হোসেন মিল্টন ও সদস্য সচিব জিল্লুর রহমান জুয়েল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের গভীর শোক প্রকাশ হামে রেকর্ডসংখ্যক মৃত্যুতেও সরকারের সাফল্য দেখছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীদের অভিযোগের পর বিএনপি সাংসদের ছেলে যুবদল নেতা আটক চট্টগ্রামে ব্যবসায়ীদের ঘুম হারাম: চান্দগাঁওয়ে দিনে-দুপুরে গুলি ছুড়ে চাঁদা দাবি বাঁশখালীতে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, ক্ষোভে ফুঁসছেন সাধারণ জনতা চাটখিলে দলিল লেখকদের ভোটযুদ্ধ: আওয়ামী লীগের ঘরে ৭ পদ, বিএনপির ৩ বিএনপির সদস্য সচিবের অ্যাম্বুলেন্স থেকে ১১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার শেয়ারবাজারে ঢালাও দরপতন, কমেছে লেনদেন কোনো মামলা ছাড়াই রাতে তুলে নিয়ে গেল ডিবি, ৫ ঘণ্টা পর মিলল ছাত্রলীগ কর্মীর লাশ পাঁচ বছর বয়সি মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগে ময়মনসিংহের ত্রিশালে এক মসজিদের ইমামকে ব্যাপক ধোলাই মসজিদের ভেতরে মেয়েশিশুকে ধর্ষণ, নগ্ন অবস্থায় হাতেনাতে ইমাম আটক সৌদি আরব, আমিরাতে আটক ৯০% ভিক্ষুক, পকেটমার, চোরই পাকিস্তানি নাগরিক শত শত কোটি টাকায় ভাসতে থাকা জুলাই স্মৃতি ফাউন্ডেশনে আজ তিনমাস ধরে বেতন বন্ধ আপনার জীবন বদলে ফেলুন, প্রতিদিন ১০ হাজার পা হাঁটুন অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন হতে পারে নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন এমপিপুত্র যুবদল নেতা আটক হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শুরু শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড