ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
বিয়ে করলেন চিত্রনায়িকা কেয়া, পাত্র কে?
বিয়ে করেছেন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা সাবরিনা সুলতানা কেয়া। দুই পরিবারের উপস্থিতিতে গেল বৃহস্পতিবার বিয়ে করেছেন তিনি।
বিয়ের সুখবরটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেই জানান নায়িকা।
এক ফেসবুক স্ট্যাটাসে চিত্রনায়িকা কেয়া লেখেন, ‘আলহামদুলিল্লাহ বিয়ে করলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
জানা গেছে, নায়িকার স্বামীর নাম মোস্তাক কিবরিয়া। তিনি পেশায় একজন ব্যবসায়ী।তিনি চিত্রনায়িকা পূর্ণিমার প্রথম স্বামী ছিলেন। ২০০৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া পূর্ণিমা-কিবরিয়া দম্পতির বছর দুয়েক পরেই বিচ্ছেদ হয়।
নিজেদের জন্য দোয়া চেয়ে কেয়া গণমাধ্যমকে জানান, পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে হঠাৎ করেই বিয়ে হয়েছে তাদের। মা ও বোন অসুস্থ থাকার কারণে ঘরোয়া আয়োজনে বিয়ের কাজ সম্পন্ন হয়েছে।তবে পরবর্তীতে বড় আয়োজন করার পরিকল্পনার কথাও জানান
তিনি। উল্লেখ্য, ১৪ বছর বয়সে ‘কঠিন বাস্তব’ সিনেমায় অভিনয় করে ঢাকাই সিনেমায় পা রাখেন কেয়া।এরপর একে একে দুই ডজনের মতো সিনেমায় অভিনয় করেন তিনি।মান্না, রুবেল, আমিন খান, রিয়াজ, ফেরদৌস, শাকিব খানের মতো চিত্রনায়কদের সঙ্গে কাজ করেছেন এই নায়িকা। ক্যারিয়ার যখন তুঙ্গে ঠিক তখনই সিনেমা থেকে নিজেকে আড়াল করে নেন কেয়া।পরে ২০১৫ সালে ‘ব্লাক মানি’ সিনেমা দিয়ে ফের পর্দায় ফেরেন তিনি।বর্তমানে কেয়ার কিছু সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়।
তিনি। উল্লেখ্য, ১৪ বছর বয়সে ‘কঠিন বাস্তব’ সিনেমায় অভিনয় করে ঢাকাই সিনেমায় পা রাখেন কেয়া।এরপর একে একে দুই ডজনের মতো সিনেমায় অভিনয় করেন তিনি।মান্না, রুবেল, আমিন খান, রিয়াজ, ফেরদৌস, শাকিব খানের মতো চিত্রনায়কদের সঙ্গে কাজ করেছেন এই নায়িকা। ক্যারিয়ার যখন তুঙ্গে ঠিক তখনই সিনেমা থেকে নিজেকে আড়াল করে নেন কেয়া।পরে ২০১৫ সালে ‘ব্লাক মানি’ সিনেমা দিয়ে ফের পর্দায় ফেরেন তিনি।বর্তমানে কেয়ার কিছু সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়।





