তিনদিন পর ভারত থেকে আলু-পেঁয়াজ রপ্তানি শুরু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪
     ১০:২৫ অপরাহ্ণ

তিনদিন পর ভারত থেকে আলু-পেঁয়াজ রপ্তানি শুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ | ১০:২৫ 273 ভিউ
অবশেষে তিনদিন পর ভারত-বাংলাদেশ সীমান্তে স্বাভাবিক হলো আলু ও পেঁয়াজের স্লট বুকিং। বৃহস্পতিবার আবারও ভারত থেকে বাংলাদেশের পথে যাওয়া শুরু করেছে ট্রাকবোঝাই পেঁয়াজ ও আলু। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্লট বুকিং পোর্টাল ফের চালু হওয়ার স্বস্তি ফিরেছে সীমান্ত ব্যবসায়ীদের মধ্যে। ভারতের কেন্দ্রীয় সরকারের কোনো রপ্তানি নিষেধাজ্ঞা না থাকলেও গত সোমবার কোনো লিখিত নির্দেশনা ছাড়াই পশ্চিমবঙ্গ সীমান্ত হয়ে বাংলাদেশগামী আলু ও পেঁয়াজবোঝাই সব ট্রাকের স্লট বুকিং বন্ধ করে করে দেয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সীমান্ত বাণিজ্য কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন বিষয় হলেও সীমান্তে পণ্যবাহী ট্রাকের স্লট বুকিং সংক্রান্ত পোর্টাল নিয়ন্ত্রণ করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দাবি, রাজ্যের অভ্যন্তরীণ বাজারের দাম নিয়ন্ত্রণে আনতে টাস্ক ফোর্সের

সুপারিশে বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশে আলু-পেঁয়াজের রপ্তানি। রাজ্য সরকারের এমন পদক্ষেপে রাতারাতি বিপাকে পড়ে হাজার হাজার সীমান্ত ব্যবসায়ী। রাজ্যের এমন পদক্ষেপকে সরাসরি এখতিয়ার বহির্ভূত বলে মন্তব্য করেছেন তারা। তারা বলছেন, যেহেতু কেন্দ্রীয় সরকারের কোন নির্দেশিকা নেই তাই রাজ্য সরকারের তরফে এমন পদক্ষেপ সম্পূর্ণ বেআইনি ও অনৈতিক। গোটা বিষয় নিয়ে সোমবার থেকেই ব্যবসায়ীদের তরফে দফায় দফায় বৈঠক করা হয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে। অবশেষে বৃহস্পতিবার থেকে ফের চালু করে দেওয়া হয় স্লট বুকিং। স্বাভাবিক হয় সীমান্ত বাণিজ্য। সীমান্তের আমদানি রপ্তানি সংস্থার সম্পাদক সঞ্জীব মণ্ডল বলেন, সীমান্ত বাণিজ্যের স্বাভাবিক রয়েছে। মাঝখানের রাজ্যের সুবিধা পোর্টাল বন্ধ হওয়ায় সীমান্ত বাণিজ্যের প্রভাব পড়েছিল। বেশ কিছু ক্ষতি

হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
খাদ্য নিরাপত্তা: ১৮ মাস পরেও ভরসা সেই ‘হাসিনা আমলের’ মজুদ ব্রাসেলসে ইউরোপিয়ান পার্লামেন্টের সামনে মানববন্ধন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি টোল ও ত্রাণের টাকার হিসাব চাইলেন তারেক রহমান, উপদেষ্টাদের বিদেশ যাওয়া নিয়ে প্রশ্ন আ. লীগকে বাদ দিয়ে ইনক্লুসিভ ইলেকশন হতে পারে না : বদিউর রহমান গণভোটে সরকারি চাকুরিজীবীরা কি রাষ্ট্রসৃষ্ট ‘দণ্ডনীয় অপরাধের’ মুখে? ঢাকায় বাসার ভেতরে পড়েছিল একই পরিবারের ৪ জনের মরদেহ অবৈধ’ সরকারের অধীনে নির্বাচন বর্জনের ডাক দিলেন ৫০১ জন প্রকৌশলী আজ শুরু অদম্য বাংলাদেশ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের পৃষ্ঠপোষক রিমার্ক রাজধানীতে একই বাসা থেকে সন্তানসহ ৪ জনের মরদেহ উদ্ধার ইরানে বিক্ষোভে নিহতদের তালিকা প্রকাশ, চরম বিতর্ক দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম হঠাৎ কেন উত্তেজনার মধ্যেই বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র? রাশিয়ার বিরুদ্ধে নিহত সেনার সংখ্যা জানাল ইউক্রেন ফের অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী ‘দ্বিনের পথে’ চলতে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা কেন কেঁদেছিলেন শ্রদ্ধা? বাংলাদেশ না থাকায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে ধস, আগ্রহ নেই কারও এপস্টেইন ফাইলে নাম ঋণখেলাপী বিএনপি নেতা মিন্টুর ইউনূসের দুঃশাসন: সম্পদের হিসাব দেওয়ার নামে ঠকানো হলো জনগণকে