পরমাণু কর্মসূচি আরও জোরদার করার ঘোষণা ইরানের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৪

পরমাণু কর্মসূচি আরও জোরদার করার ঘোষণা ইরানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৪ |
কোনো ধরনের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে পরমাণু কর্মসূচি আরও জোরদার করার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরান। আন্তর্জাতিক আণবিক সংস্থার নিন্দা প্রস্তাবের জবাবে এ সিদ্ধান্ত তেহরানের। দাবি, জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় নেয়া হয়েছে এই কর্মসূচি। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার, পরমাণু কর্মসূচি ইস্যুতে সহযোগিতা না করার অভিযোগ টেনে ইরানের বিরুদ্ধে নিন্দা প্রস্তুাব গৃহীত হয় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থায়। যা উত্থাপন করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। নিন্দা প্রস্তাবের ২৪ ঘণ্টা না পেরোতেই জবাব দিল তেহরান। বলা হচ্ছে এবার পরমাণু কর্মসূচির গতি বৃদ্ধি করবে ইরান। ত্বরান্বিত করা হবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প।

বসানো হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির নতুন সেন্ট্রিফিউজ। যেগুলো আগের চেয়েও বেশি ঘূর্ণন ক্ষমতাসম্পন্ন। ইরানের পরমাণু শক্তি সংস্থার নির্দেশে এরইমধ্যে নেয়া হয়েছে পদক্ষেপ। তবে, তেহরানের দাবি জাতীয় স্বার্থ-নিরাপত্তা রক্ষাসহ পরমাণু সক্ষমতাকে বিকাশের জন্যই নেয়া হয়েছে এমন পদক্ষেপ। দেশটির পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র বেহরোউজ কামালভান্দি বলেছেন, পশ্চিমারা নানা চাপ আর কৌশল প্রয়োগ করে আমাদের পারমাণবিক অবকাঠামোকে আরও পিছিয়ে দেয়ার চেষ্টা করছে। কিন্তু তেহরান উল্লেখযোগ্য হারে তার সমৃদ্ধকরণ ক্ষমতা বাড়াবে। ইরানকে রুখে দিতে তারা বিভিন্ন প্রস্তাব উত্থাপন করলেও দিন দিন সেগুলোতে সমর্থন কমছে। এর আগে, আন্তর্জাতিক আণবিক সংস্থা জানায় নির্ধারিত সীমা ছাড়িয়ে ইউরেনিয়ামের মজুত ব্যাপক হারে বাড়িয়েছে তেহরান। ২০১৫ সালের চেয়ে যা ৩২ গুণ বেশি। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ

প্রকল্পে মূলত সেন্ট্রিফিউজ হলো এক ধরণের ঘূর্ণায়মান যন্ত্র। যার সাহায্যে অপরিশোধিত ইউরেনিয়াম থেকে অন্যান্য পদার্থ আলাদা করে সমৃদ্ধ করা হয় ইউরেনিয়ামের মান। পারমাণবিক বোমা তৈরিতে প্রয়োজন হয় ৯০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়ামের। যেখানে, ইরানের মজুতকৃত ইউরেনিয়াম ৬০ শতাংশ সমৃদ্ধ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পলাশীর পতনের ঠিক ১৯২ বছর পরে বাংলার জেগে ওঠার উপখ্যান মেসির রেকর্ড গড়া গোলটি অবৈধ ছিল, বললেন সাবেক গোলরক্ষক ইউজিসি-তে ছাত্র বহিষ্কারের প্রতিবাদে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ব্যানার চীন-ভারত কৌশলগত অংশীদারিত্ব জোরদারের আহ্বান, স্থগিত আলোচনা চালুর ওপর জোর ঝিনাইদহে চরম উত্তেজনা: পুলিশের ব্যারিকেড ভেঙে আওয়ামী লীগ নেতা বিজুকে ছিনিয়ে নিলো জনতা ‘মাজারবিদ্বেষীদের’ সঙ্গে নিয়ে শেষ দিনে ‘মাজারে ডিসিগিরি’ করে গেলেন সারওয়ার আলম রাজস্ব ঘাটতির চাপ তীব্র, বাড়ছে অর্থ ব্যবস্থাপনার সংকট ভ্যাট বৃদ্ধির প্রভাবে রডের দাম টনপ্রতি বেড়েছে ২ হাজার টাকা আওয়ামী লীগ ঠেকাতে মরিয়া সরকার; পুলিশ-র‍্যাব-আর্মির পর এবার যুক্ত হলো বিজিবি রোনালদোকে কখন ‘তুলতে হবে’, শিখতে হবে কোচকে এক জুতোর পেছনে ৩ জন রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল নয়, বাদীর আবেদন নথিভুক্ত বিশ্ববাজারে কমল তেলের দাম গান গেয়ে ভাইরাল সেই ঢাবি শিক্ষককে অব্যাহতি ঢাবির সিন্ডিকেটের সিদ্ধান্তে বরখাস্ত ৩ শিক্ষক, অব্যাহতি দুজনের রাঙামাটিতে আ.লীগের ১০ নেতাসহ আটক ১৬ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য আওয়ামী লীগের নতুন করে দেশ গড়ার প্রত্যয় কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষকদের প্রতিবেদনের জবাবে ওবায়দুল কাদেরের জবাব- গণতন্ত্র ও স্থিতিশীল রাজনীতি পুনঃপ্রতিষ্ঠায় ৬ দফা দাবী