ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
এবার ডিভোর্সের গুঞ্জনে জল ঢেলে দিলেন ঐশ্বরিয়া!
ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের মধ্যে সম্পর্কের শিথীলতা নিয়ে যে গুঞ্জন উঠেছিলো এবার তাতে জল ঢেলে দিলেন ঐশ্বরিয়া। সম্প্রতি আরাধ্যার জন্মদিনের পার্টি থেকে কিছু ছবি শেয়ার করেছেন সাবেক এই বিশ্বসুন্দরী। ছবিতে ঐশ্বরিয়া তাদের বিয়ের আংটি পরিধানে বেশ নজর কাড়েন। এর মাধ্যমে তিনি ডিভোর্সের গুজবকে সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছেন।
এছাড়াও, কিছু দিন আগে ঐশ্বরিয়া সোশ্যাল মিডিয়ায় শ্বশুর অমিতাভ বচ্চনের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার ছবি শেয়ার করেছিলেন। তবে তার পোস্টে বিশেষভাবে দেখা যায়, তিনি আরাধ্যাকে সঙ্গে নিয়ে জন্মদিনের আনন্দ উদযাপন করছেন। ঐশ্বরিয়ার বাবা কৃষ্ণরাজ রাইয়ের জন্মদিন উপলক্ষেও কিছু ছবি শেয়ার করেন তিনি।
ঐশ্বরিয়ার শেয়ার করা ছবিগুলিতে তাকে কালো পোশাক এবং গাঢ় লাল
ঠোঁটের সাথে আড়াধ্যাকে জড়িয়ে থাকতে দেখা গেছে, যেখানে তিনি তার বিয়ের আংটি দেখাচ্ছিলেন। কার্যত, এসব ছবির মাধ্যমে তিনি ডিভোর্সের সব গুঞ্জনকে নস্যাৎ করেন। অন্যদিকে, অভিষেক বচ্চন তার আসন্ন সিনেমা ‘আই ওয়ান্ট টু টক’ এর প্রচারণায় ব্যস্ত থাকায় পরিবারকে সঙ্গ দিতে পারেন নি।
ঠোঁটের সাথে আড়াধ্যাকে জড়িয়ে থাকতে দেখা গেছে, যেখানে তিনি তার বিয়ের আংটি দেখাচ্ছিলেন। কার্যত, এসব ছবির মাধ্যমে তিনি ডিভোর্সের সব গুঞ্জনকে নস্যাৎ করেন। অন্যদিকে, অভিষেক বচ্চন তার আসন্ন সিনেমা ‘আই ওয়ান্ট টু টক’ এর প্রচারণায় ব্যস্ত থাকায় পরিবারকে সঙ্গ দিতে পারেন নি।





