কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪

কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪ |
কিশোরগঞ্জের জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামালসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার বিকালে পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গ্রেফতার অপর দুজন হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ খোকন (৫৩) ও করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়ন শাখা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক এবং ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম (৩৫)। বৈষম্যবিরোধী আেেন্দালনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। র‌্যাব সূত্র জানিয়েছে, গত ৪ আগস্ট বেলা ১১ টার দিকে কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গ বাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল বের হয়। মিছিলে

দুস্কৃতিকারীরা হামলা চালায়। এতে অনেকেই গুরুতর আহত হন। এ ঘটনায় কামরুল ইসলাম বাদী হয়ে গত ১৬ অক্টোবর কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। হামলার ঘটনায় হুকুমদাতা হিসেবে আনোয়ার কামালকে (৬৮) বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। অপর আসামি তোফায়েল আহমেদ খোকনকেও একই এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। অপরদিকে গত ৪ আগস্ট করিমগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় ওমর কাইয়ুম বাদী হয়ে গত ২৩ অক্টোবর করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই এলাকা থেকে গ্রেফতার করা হয় সিরাজুল ইসলামকে। র‌্যাবের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো.

আব্দুল হাই চৌধুরী জানান, গ্রেফতার তিনজনকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোন ফেরত না পেয়ে আইসিসির কাছে রিজওয়ান রাজধানীর ৪ স্থানে ককটেল বিস্ফোরণ ঢাবির হলে কমিটির বদলে সমন্বয়ক দিল শিবির, মিশ্র প্রতিক্রিয়া মমতার রাজনৈতিক জীবনের অভিশপ্ত দিন শুক্রবার, খোয়ালেন দলীয় নাম ও প্রতীক আন্দামানে লঘুচাপের পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা তেজগাঁও কলেজ মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জন আটক ১০ মাসের মধ্যে আগস্টে সর্বনিম্ন মূল্যস্ফীতি কুড়িগ্রামে সার না পেয়ে সড়ক অবরোধ, গুদামে ৪ ঘণ্টা অবরুদ্ধ কৃষি কর্মকর্তা পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত ১৬, আহত অন্তত ৫০ গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ, নিহত ১৬ সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান বাংলাদেশের দেওয়া ‘অর্ণব’ নামের ঘূর্ণিঝড় কবে আঘাত হানবে? মালিবাগে দুটি ককটেল বিস্ফোরণ স্বস্তি থাকলেও পিংক বাসে যাত্রী খরা এআই ব্যবহার করে যেভাবে বোমা বানাচ্ছে আইএস! জিপিএফের ১০ কোটি টাকা জালিয়াতি, ৬ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত পেস্ট গলাতেই বেরিয়ে এলো কোটি টাকার স্বর্ণ, অতঃপর… বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে- স্লোগানে লক্ষ্মীপুরে ছাত্রলীগের মিছিল