ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে জামায়াত-শিবিরের বাধার ঘটনার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন
ইউনূস আমলে হামের টিকার অনিয়ম তদন্তে কমিশন গঠন
মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের জের ধরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্দোলনের ধারাবাহিকতায় আজ ৫ই নভেম্বর, বৃহস্পতিবার সকাল থেকেই এই অঞ্চলের একাধিক পোশাক কারখানায় শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। একপর্যায়ে পুলিশের রক্তচক্ষু ও বাধা উপেক্ষা করে হাজারো শ্রমিক রাজপথে নেমে এলে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়। সকালে সাভার ও আশুলিয়ার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শ্রমিকেরা যথারীতি উপস্থিত হলেও তারা উৎপাদন প্রক্রিয়ায় অংশ না নিয়ে কর্মবিরতির ডাক দেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সার্বিক নিরাপত্তাশঙ্কা দেখা দিলে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া, নিশ্চিন্তপুর ও নরসিংহপুর এলাকার একাধিক পোশাক কারখানা কর্তৃপক্ষ কারখানাগুলোতে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। কাঠগড়া এলাকার একটি বিশিষ্ট শিল্পগ্রুপের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় এই অঞ্চলের অধিকাংশ কারখানাতেই ইতিমধ্যে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। কিছু কারখানায় শ্রমিকেরা ভেতরে থাকলেও তারা উৎপাদন কাজ বন্ধ রেখেছেন। সকাল ১০টার পর আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় পরিস্থিতি মোড় নেয় নতুন দিকে। সেখানকার কয়েকটি কারখানার শ্রমিকেরা এক জোট হয়ে সড়কে অবস্থান নেন এবং মজুরি বৃদ্ধির দাবিতে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ এসে বাধা দিলে তৈরি হয় মুখোমুখি অবস্থান, যা এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি করে। পরে শ্রমিকেরা পুলিশের সে বাধা তোয়াক্কা না করেই একযোগে বিক্ষোভ মিছিল বের করেন এবং জামগড়ার দিকে অগ্রসর হতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভারের হেমায়েতপুর, উলাইল, পদ্মার মোড় এবং আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন কৌশলগত ও সংবেদনশীল পয়েন্টে পুলিশ ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বিক্ষোভরত শ্রমিকদের গতিবিধির ওপর নজর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কাছাকাছি অবস্থানে থেকে সতর্ক টহল দিচ্ছেন। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য পুরো শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের
মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যালোচনা করবে সংসদীয় ককাস
বাংলাদেশ নিয়ে বাইডেন প্রশাসনের ভূমিকা তদন্তের দাবি, ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর Newsmax-এ বিশেষ কলাম
শ্রমিক আন্দোলন দমনে কঠোর অবস্থানে সরকারঃ পুলিশ ও দলীয়কর্মী ছাড়াও ২৫ প্লাটুন যৌথ বাহিনী মোতায়েন
বাংলাদেশে আর নাস্তিক্যবাদীরা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না
ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করে আলেমরাই একদিন এ দেশে নেতৃত্ব দেবেন। বর্তমানে মাদ্রাসার ছাত্ররাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হচ্ছে। বাংলাদেশে আর কোনো দিন নাস্তিক্যবাদীরা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। তাদের (নাস্তিক) আর ঠাঁই হবে না এ দেশে। পাশাপাশি এ দেশে আর কোনো ঘুসখোর থাকবে না।
ছারছিনা দরবার শরীফের মরহুম পির মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেবুল্লাহ রহ. এর ইসালে সাওয়াব ও দারুননাজাত নেছারিয়া হিফজখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে বুধবার রাতে অনুষ্ঠিত ওয়াজ ও দুয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ইসলাম ও কুরআনের আলোকে
জীবনযাপন শুরু করলে মানুষের মধ্যে ইমানি শক্তি বাড়বে। আর অল্লাহর রাসুল হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনকে অনুসরণ করে চললে রাষ্ট্রের দায়িত্বশীল কোনো ব্যক্তি অন্যায় পথে চলবে না। এতে রাষ্ট্র ও সমাজে সুশৃঙ্খলতা ফিরে আসবে এবং মহান আল্লাহর প্রদর্শিত পথে চলবে সবাই। দেশে সব ধরনের দুর্নীতি ও অনিয়ম বন্ধ হয়ে শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে দায়িত্বশীল ব্যক্তিরাসহ সবাই এগিয়ে আসবেন বলে আশা করেন তিনি। ড. আ ফ ম খালিদ বলেন, অচিরেই জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করব আমরা। বিশেষ করে অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর। মূলত আমরা ক্ষমতা উপভোগ করতে আসিনি। যারা আগামীতে ক্ষমতায় আসবেন, তাদের পথকে সুগম করতেই আমরা রাষ্ট্রের
দায়িত্ব সাময়িকভাবে পালন করছি। বাংলাদেশে আর স্বৈরাচারের স্থান হবে না মন্তব্য করে ধর্ম উপদেষ্টা বলেন, আগামীতে হকের পথে রাষ্ট্র পরিচালিত হবে, ইনশাআল্লাহ। মহান আল্লাহর পথই হবে সবার একমাত্র পথ; যেখানে শান্তি প্রতিষ্ঠা হবে। এ সময় দারুননাজাত মাদ্রাসার বিগত দিনের সফলতার প্রশংসা করেন ড. আ ফ ম খালিদ হোসেন। ওয়াজ ও দোয়া-মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ছারছিনা দরবার শরিফের পির মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হোসাইন। তত্ত্বাবধান করেন দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল আ খ ম আবুবক্কর সিদ্দীক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছারছিনা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা রুহুল আমিন আফসারি ও ডিএসসিসির ৬৭ নম্বর ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর হাজি মো. ইবরাহীম
ও ধর্ম উপদেষ্টার একান্ত সহকারী সচিব শরিফুল ইসলাম।