সালমান শাহর নায়িকার অ্যাকাউন্ট যে কারণে ফ্রিজ হলো – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৪

সালমান শাহর নায়িকার অ্যাকাউন্ট যে কারণে ফ্রিজ হলো

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৪ |
‘প্রিয়জন’ সিনেমায় প্রয়াত নায়ক সালমান শাহর বিপরীতে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা আঞ্জুমান আরা শিল্পী। নব্বই দশকের মাঝামাঝি বিনোদন জগতে আবির্ভাব হয় তার। প্রায় ৩৫ সিনেমায় অভিনয় করা শিল্পী একসময় বড়পর্দা থেকে দূরে সরে যান, আত্মনিয়োগ করেন উপস্থাপনায়। টিভি নাটকেও উপস্থিতি ছিল তার। তবে এবার হঠাৎ একেবারেই ভিন্ন এক কারণে তার নাম আলোচনায়। শিল্পীর স্বামী আওয়ামী লীগ নেতা ও প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান এইচ বি এম ইকবাল। সম্প্রতি ইকবালসহ তাদের পরিবারের আরও তিন সদস্যের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে। চিঠিতে বলা হয়, আগামী

৩০ দিন জব্দ করা হিসাবে সব লেনদেন বন্ধ থাকবে। এ ছাড়া ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্যও জমা দিতে হবে। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ২০১১ সাল থেকে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান পদে থাকার পাশাপাশি ইকবালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) একসময়ের সদস্য ইকবাল গত এক যুগে অনেক কোম্পানির মালিক হয়েছেন। তিনি সপ্তম জাতীয় নির্বাচনে ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। আর ইকবালের পরিবারের সদস্য হওয়ার কারণেই অ্যাকাউন্ট জব্দ হয়েছে চিত্রনায়িকা শিল্পীর। স্ত্রীর অ্যাকাউন্টের মাধ্যমে কোনো অবৈধ লেনদেন করেছেন কিনা তা খতিয়ে দেখতেই এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে বিএফআইইউ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়