রূপগঞ্জে উদ্ধার হওয়া ৭ টুকরো লাশের পরিচয় মিলেছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৪

রূপগঞ্জে উদ্ধার হওয়া ৭ টুকরো লাশের পরিচয় মিলেছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৪ |
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরের একটি লেক থেকে উদ্ধার হওয়া ৭ টুকরো লাশের পরিচয় মিলেছে। তার নাম জসিম উদ্দিন মাসুম। তিনি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার সস্তাপুর এলাকার মৃত হাজী আলেক চাঁন বেপারির ছেলে। তিনি রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করতেন। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে গত বুধবার সকালে উপজেলার পূর্বাচল উপ-শহরের ব্রাক্ষ্মনখালী লেক থেকে ৭ টুকরো লাশটি উদ্ধার করে রূপগঞ্জ থানা পুলিশ। প্রেমঘটিত বিষয় নিয়ে হত্যাকা- ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় রুমা আক্তার নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রুমা আক্তারের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকা-ে ব্যবহৃত চাপাতি, হেসকো ব্লেড, সাফারি ও সু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রুমা আক্তার ময়মনসিংহ জেলার

গৌরিপুর থানার তারাকান্দা এলাকার নজর আলীর মেয়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, গত বুধবার সকাল ৯টার দিকে পুর্বাচল উপশহরের ৫নং সেক্টরের লেকের পাড়ে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে আছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় বস্তায়বন্দি অজ্ঞাত পুরুষের বিচ্ছিন্ন মাথা, দুটি হাত, বিচ্ছিন্ন দুটি পা, বিচ্ছিন্ন বুকের পিছনের অংশ, ধারালো অস্ত্র দ্বারা বিচ্ছিন্ন পেটের ভুরি, ফেপসা, কলিজা ও দেহের অন্যান্য অংশ একটি সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় পড়ে আছে। পরে সুরোত হাল রিপোর্ট তৈরি করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে

প্রেরণ করেন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় ও আশপাশের অন্যান্য জেলা মেট্রোপলিটন ডিসিস্ট সনাক্তের জন্য ফ্যাক্স বার্তা বেতার প্রেরণ করা হয়। ডিসিস্ট এর আত্মীয় স্বজনদের মাধ্যমে উদ্ধার হওয়া লাশের পরিচয় সনাক্ত করে জানা যায় তার নাম জসিম উদ্দিন মাসুম। তিনি একজন ব্যবসায়ী। ঘটনার ব্যাপারে জসিম উদ্দিন মাসুমের গাড়ি চালক মালেক মিয়ার কাছ থেকে তথ্য সংগ্রহ করে রূপগঞ্জ থানা পুলিশের সহায়তায় পুলিশের একটি টিম সিসিটিভি ফুটেস সংগ্রহ করে তা পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির মাধ্যমে সন্দিগ্ধ আসাাম সনাক্ত করেন। পরে হত্যাকান্ডে জড়িত আসামি রুমা আক্তারকে কাফরুল শেওড়াপাড়া আসামির ভাড়াটিয়া বাসা থেকে গ্রেফতার

করে। আসামি রুমা আক্তারকে নিয়ে তার তথ্য দেয়া মতে অভিযান পরিচালনা করে হত্যাকা-ে ব্যবহৃত একটি চাপাতি, একটি হেসকো ব্লেড, নিহত জসিম উদ্দিন মাসুমের পরনের সাফারি, এক জোড়া সু উদ্ধার পুর্বক জবানবন্ধি নেয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রেমঘটিত বিষয় নিয়ে হত্যাকা- ঘটিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যন্যা আসামিদের গ্রেফতারের চেষ্টা অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার আমলের ১৮ টাকার চীনা বিদ্যুতের ইউনিট ২৫ টাকা হলো কার স্বার্থে? যাত্রাবাড়ী থানা থেকে পালাল রিমান্ডে থাকা নারী আসামি, ৫ পুলিশ সাসপেন্ড সরকারি গাছ অবৈধভাবে বিক্রি করায় বিএনপি নেতার বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ ও অবরোধ হত্যা ও ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে ৪ বছর ধরে একক ও দলবদ্ধ ধর্ষণে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা: বিএনপি নেতা গ্রেপ্তার দেশে হামে শিশু মৃত্যু হাজার ছুঁইছুঁই, প্রতিদিনের খুন-ধর্ষণে নেই ভ্রূক্ষেপ, নেপালের বন্যায় শোক ইউনূসের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন বার্তা নেপালের ভয়াবহ বন্যায় শেখ হাসিনার শোক, সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের পরামর্শ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণের ৫০ বছর উচ্চমূল্যে পিটার হাসের কোম্পানির সাথে ইউনূসের চুক্তি সত্ত্বেও এলএনজি সরবরাহে ব্যর্থতা, জ্বালানি সংকটের মূল কারণ পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, পানিতে ডোবার লক্ষণ মেলেনি এমবাপের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয় রংপুরে চার খুন: ‘পুলিশ ভুল সুইচ চাপায় পানিতে সব ধুয়ে যায়, কোনো ষড়যন্ত্র নেই’—ডিবি মাদারীপুরে পরিত্যক্ত ঘরে বিকট শব্দে ফাটল বোমা, এলাকাজুড়ে চরম আতঙ্ক রংপুরে ৪ খুন: কারণ হিসেবে হিন্দু সমাজের জাতপ্রথার দ্বন্দ্বের নয়া দাবি পুলিশের নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৫০০, নিখোঁজ প্রায় ১৫০০ আমিনবাজার বর্জ্য-বিদ্যুৎ প্রকল্প: আওয়ামী লীগ আমলে গৃহীত চীনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ১২৯ বার পেছালো সাগর-রুনি মামলার তারিখ: শেখ হাসিনার সময় সমালোচনা থাকলেও এখন নীরবতা “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই ফুলবাড়ি উন্মুক্ত কয়লা খনিতে কর্মসংস্থানের “অবাস্তব” সংখ্যা: জনগণের চোখে ধুলো দিয়ে প্রকল্প বাস্তবায়নের চেষ্টা বরিশালে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন: দিনে-রাতে ১০-১১ ঘণ্টা বিদ্যুৎহীন