ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ
নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার
পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ
ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ
উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ
বিপ্লবী কারা, জানালেন হাসনাত আব্দুল্লাহ
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পতন ঘটে তার দীর্ঘ দেড় দশকের বেশি সময়ের শাসনের। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। দেশে তার নামে ঝুলছে কয়েকশ মামলা।
এদিকে তীব্র গণআন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন ঘটানোর পর প্রায় সবাই নিজেকে বিপ্লবী হিসেবে দাবি করছেন। এমনকি এই দাবিতে অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে তারা বিভিন্ন সুযোগ-সুবিধাও হাতিয়ে নিচ্ছেন। ফলে বিষয়গুলো নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে।
কারণ ছাত্র-জনতার আন্দোলনে যখন ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন বাহিনী ও তাদের অঙ্গ-সংগঠনের সদস্যরা নির্বিচার হামলা চালিয়েছে, তখন সুবিধাভোগীদের অনেককেই ফ্রন্টলাইনে দেখা যায়নি। কেউ কেউ হয়তো সরকার পতনের লক্ষণ টের পেয়ে ফেসবুকে
একটা পোস্ট দিয়েছেন, তারাও এখন নিজেদের বিপ্লবী দাবি করছেন। আবার অনেকেই কোনো দিকেই কোনো কথা বলেননি, তারাও এখন বিপ্লবী। এমনই প্রেক্ষাপটে বিপ্লবী কারা তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। পোস্টে তিনি বলেন, ‘সবাই বিপ্লবী নয়। বিপ্লব ব্যর্থ হলে যাঁদের গলায় ফাঁসির দড়ি পড়বে, তাঁরাই বিপ্লবী।’