ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
‘আনিকা আলমকে বিশেষ বার্তা দিলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর’
টানা তিন বছর পর চলতি বছরের ১৮ ই নভেম্বর মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'মিস ইউনিভার্স-২০২৪'। জমকালো এই প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেক-আপ আর্টিস্ট আনিকা আলম। ব্যক্তি জীবনে এক সন্তানের জননী আনিকা রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন বিখ্যাত মেরিমাইন্ড ইউনিভার্সিটিতে। বর্তমানে আনিকা আলম কাজ করছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মেয়রের অফিসে।
ইতোমধ্যেই আনিকা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করে যাচ্ছেন যেখানে তার প্রধান লক্ষ্যবস্তু জিরো হাঙ্গার। এছাড়াও নারীর ক্ষমতায়ন ও নারীদের কর্মসংস্থান নিয়ে বেশ কিছু কাজ হাতে নিয়েছেন আনিকা। সুযোগ পেলে আরও বড় পরিসরে কাজ করতে চান শিশু এবং নারীদের নিয়ে।
সম্প্রতি গণমাধ্যমকে আনিকা জানিয়েছিলেন, 'নারীর ক্ষমতায়ন নিয়ে আগে থেকে কাজ
করে যাচ্ছি। ভবিষ্যতে সামাজিক গুরুত্বপূর্ণ বিষয়ে নারীদের প্রতিভা ও ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাব। সবার সাপোর্ট পেলে বিশ্বমঞ্চে দেশের মুখ উজ্জ্বল করতে পারব। সবার কাছে দোয়া চাই, যেন বিশ্বমঞ্চে আমি বাংলাদেশকে সঠিকভাবে তুলে ধরতে পারি।’ ইতোমধ্যেই বেশ জমে উঠেছে এই বিশ্ব আসর। যেখানে আনিকাকে বিজয়ী করার জন্য বাংলাদেশী ভক্ত-সমর্থকদের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ভোট চেয়েছেন আনিকা আলম। সম্প্রতি বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর আনিকা আলমকে জানিয়েছেন শুভকামনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাতে কারিনা এমন একটি ভিডিও পোস্ট করেন যা আনিকা আলম তার নিজস্ব ইন্সটাগ্রামের স্টোরিতে শেয়ার করেছেন। ভিডিওতে কারিনা বলেন,' হাই আনিকা আলম, আমি এখানে তোমাকে বিশেষভাবে শুভকামনা জানাতে এসেছি।
আমি আশা করি তুমি খুব তারাতাড়িই দারুণ কিছু করবে। অনেক ভালোবাসা এবং শুভকামনা তোমাকে। তোমার জীবন ভরে উঠুক সাফল্য এবং প্রাপ্তিতে। জীবনের সব কাজে সফল হও এবং তোমার প্রতিটি কর্ম পরিকল্পনা বাস্তবায়িত করো। আমি দোয়া করি তোমার প্রতিটি স্বপ্ন পূরন হোক। নিজের যত্ন নিও এবং খুব ভালো থেকো'। কারিনা কাপুরের এমন ভিডিওতে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছে আনিকা আলম এবং সেই পোস্ট শেয়ার করেছেন নিজের ইন্সটাগ্রামে। পাঠকরা চাইলে ভোট দিয়ে বিশ্বমঞ্চে দেশের হয়ে প্রতিযোগিতা করা আনিকা আলমকে ভোট দিতে পারেন,বিশ্বমঞ্চে তুলে ধরতে পারেন বাংলাদেশের জয়গাঁথা।