‘তরুণ প্রজন্মের মাধ্যমে বিশ্ব দরবারে পরিচয় তুলে ধরতে চাই’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ November, ২০২৪

‘তরুণ প্রজন্মের মাধ্যমে বিশ্ব দরবারে পরিচয় তুলে ধরতে চাই’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ November, ২০২৪ |
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ একটি দেশ। এ অঞ্চলের সাংস্কৃতিক ইতিহাস বহু বছর ধরে লালিত হয়ে আসছে, নিজস্ব বৈশিষ্ট্যের কারণে এদেশের ঐতিহ্য স্বমহিমায় উজ্জ্বল হয়ে রয়েছে। আমাদের সমৃদ্ধ সংস্কৃতি তরুণ প্রজন্মের মাধ্যমে বিশ্ব দরবারে পরিচয় তুলে ধরতে চাই। শুক্রবার (৮ নভেম্বর) বাংলাদেশ জাতীয় জাদুঘরে বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের সুরক্ষায় ইউনেস্কো কর্তৃক অনুমোদিত ইমপ্লিমেন্টিং কমিউনিটি বেইসড হেরিটেজ ফেস্টিভাল ইন এই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. আতাউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান

কর্মকর্তা সুজান ভাইজ, বেসরকারি সংস্থা সমূহের প্রতিনিধ লুবানা মারিয়াম। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের কিপার আসমা ফেরদৌসি। প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পূর্বে প্রথাগত শাসনববস্থা আর চলতে দেওয়া হবে না। প্রথাগত শাসন ব্যবস্থাকে সাজাতে একটি ছোট সময়ের মধ্যে আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে আমাদের তরুণ সমাজ। ১৯৭১ সালে স্বাধীনতার পর ৫৩ বছরে যে অসম্পূর্ণ কাজ ২০২৪ এর অন্তর্বর্তীকালীন সরকার সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর সমাজ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করতে চায়। তিনি ঘৃণা নয় ভালোবাসায় বাংলাদেশকে ভরিয়ে দিতে সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে ‘আনন্দ বৈভব : উৎসবের বাংলাদেশ’ শিরোনামে আটটি বিভাগের আটটি উপাদান বেসরকারি সংস্থার ৮০ জন আর্টিস্টের সমন্বয়ে

পরিবেশিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা রায় লেখায় এআই ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা প্রধান বিচারপতির ইয়ামিন হত্যায় ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন কক্সবাজারে শ্যামলী সিমেন্টের ডিলার ও খুচরা বিক্রেতা সম্মেলন মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’ ২১ জেলায় নাশকতা ও প্রাণহানি: সরকার কি নিয়ন্ত্রণ হারাচ্ছে? রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ দলের নেতা রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা