‘আইসিটিতে দায়েরকৃত ১২২টি অভিযোগের অধিকাংশই গুমসংক্রান্ত’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ November, ২০২৪

‘আইসিটিতে দায়েরকৃত ১২২টি অভিযোগের অধিকাংশই গুমসংক্রান্ত’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ November, ২০২৪ |
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে (আইসিটি) এ পর্যন্ত ১২২টি অভিযোগ জমা পড়েছে, যার উল্লেখযোগ্য অংশই গুমের ঘটনা বলে জানিয়েছেন আইসিটির প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বিকেল ৫টা পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত অভিযোগ বিষয়ে তামিম জানান, বিগত ১৫ বছরে সংঘটিত গুমের প্রায় ৫০ থেকে ৬০টি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে এসেছে। এসব অভিযোগ যাচাই করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় পাঠানো হবে। পুঙ্খানুপুঙ্খ তদন্ত সাপেক্ষে তদন্ত সংস্থার দেওয়া রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে অভিযোগ আমলে নিবে ট্রাইব্যুনাল। তিনি বলেন, ট্রাইব্যুনালের প্রসিকিউশন বরাবর বিগত ১৫ বছরে গুমের বিভিন্ন অভিযোগ ছাড়াও জুলাই-আগস্টে গণআন্দোলন নির্মূলে পরিচালিত হত্যা-গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধ এবং ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা

চত্বরে পরিচালিত গণহত্যার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বরাবরও প্রতিনিয়ত অভিযোগ জমা পড়ছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে হত্যা, গণহত্যার সুনির্দিষ্ট ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নিতে এসব অভিযোগে আর্জি পেশ করা হয়েছে। উল্লেখ্য, গত ১৪ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। ১৭ অক্টোবর শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির মধ্যদিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়। এর আগে এক প্রেস ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সংঘটিত সকল অপরাধের বিচার অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা রায় লেখায় এআই ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা প্রধান বিচারপতির ইয়ামিন হত্যায় ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন কক্সবাজারে শ্যামলী সিমেন্টের ডিলার ও খুচরা বিক্রেতা সম্মেলন মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’ ২১ জেলায় নাশকতা ও প্রাণহানি: সরকার কি নিয়ন্ত্রণ হারাচ্ছে? রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ দলের নেতা রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা